মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আন্দামান দ্বীপপুঞ্জে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
আন্দামান দ্বীপপুঞ্জে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
বজ্রকণ্ঠ ::
![]()
মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলের পোর্ট ব্লেয়ার শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি পবন হংস হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পবন হংসের মুখপাত্র।
তিনি আরও বলেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দরের কাছে হেলিকপ্টারটি ‘সংক্ষিপ্ত অবতরণের’ মুখোমুখি হয়।
‘হেলিকপ্টারটি পোর্ট ব্লেয়ার থেকে দুইজন ক্রু সদস্য এবং পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল। সকলকে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।’ পবন হংসের মুখপাত্র আরও জানান।
বিষয়: #আন্দামান #আরোহী #দ্বীপপুঞ্জ #বিধ্বস্ত #হেলিকপ্টার










পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সার্বভৌমত্ববিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একই গ্রুপে পড়ল বাংলাদেশ-পাকিস্তান-ভারত
১৮ মাস পর ঢাকা-কলকাতা-আগরতলা বাস সার্ভিস চালু
সুন্দরবনে দস্যুতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বিদেশে পাঠানোর নামে ভুয়া ভিসার প্রতারণা
