সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
বজ্রকণ্ঠ ::
![]()
বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতারকরা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতারকরেছে ডেমরা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন।
তিনি বলেন, ‘পুরনো একটি মামলায় আদালত থেকে নোবেলের নামেগ্রেফতারিপরোয়ানা জারি ছিল। ডেমরা থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করলে থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেফতার করেছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের কথা বলে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোরপূর্বক ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করার জন্যও তিনি চাপ দেন। গত বছরের ১৩ আগস্ট আদালতে নোবেলের বিরুদ্ধে এসব অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন সেই তরুণী।
এর আগেও এই মামলায় গ্রেফতার হয়েছিলেন নোবেল। পরে সেই মামলার অধিকতর তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত।
গত ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআই এসআই নুরুজ্জামান। ওই দিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ ৪ জনের নামে ওয়ারেন্ট জারি করেন। ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেন আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার জন্য।
বিষয়: #গ্রেফতার #নোবেল #সংগীতশিল্পী










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 