বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
২৯ মে, বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, মিয়ানমারের মালউইক শহরের ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহী, সিলেট, যশোর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভূমিকম্পটি ৫.৪ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে।’
এদিকে রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তবে মিয়ানমার বা বাংলাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বিষয়: #ভূমিকম্প #রাজধানী










বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩যুবদল নেতাকে প্রধান মন্ত্রীর উপহার
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে অনুষ্ঠিত হলো পথচারীদের মধ্যে ইফতার বিতরণ,
কুদরত উল্লাহ মসজিদে মাসব্যাপী ২৬তম সহীহ কুরআন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে মহানগর জামায়াতের ইফতার
সুনামগঞ্জ জেলাবাসীসহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা 