সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিনোদন » সফল অস্ত্রোপচারেও শঙ্কামুক্ত নন তানিয়া বৃষ্টি
সফল অস্ত্রোপচারেও শঙ্কামুক্ত নন তানিয়া বৃষ্টি
বজ্রকণ্ঠ ::
![]()
চার ঘণ্টাব্যাপী জটিল সার্জারির পর ব্রেন টিউমার অপসারণ করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা সকাল আহমেদ জানান, আল্লাহর রহমতে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে পোস্ট-অপারেটিভ জটিলতার ঝুঁকি থাকায় আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে। এই সময় পার না হওয়া পর্যন্ত তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, হাসপাতাল বা পরিবারের ওপর অযথা চাপ সৃষ্টি না করতে এবং অতিরিক্ত ফোনকল দিয়ে প্যানিক না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তিনি।
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত তার অভিনীত নতুন নাটক মুক্তি পাচ্ছে, যা অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলছে। সম্প্রতি স্বল্প ব্যবধানে একাধিক নাটক মুক্তির মাধ্যমে আলোচনায় ছিলেন তিনি।
২০১৫ সালে আকরাম খানের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ঘাসফুল-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গোয়েন্দাগিরি’। দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরছেন তিনি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে বলে জানা গেছে।
বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে তাকিয়ে আছেন ভক্ত ও সহকর্মীরা।
বিষয়: #অস্ত্রোপচার #তানিয়া #নন #বৃষ্টি #শঙ্কামুক্ত #সফল










চার সন্তানের স্বপ্ন সেলেনার, তবে…
রবি চৌধুরী-ডলি সায়ন্তনীর সুখের সংসার কেন ভেঙে গিয়ে ছিল?
তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লাইভে এসে কাঁদলেন সহশিল্পী
ঘুরতে গিয়ে দুবাইয়ে আটকা শুভশ্রী
একের পর এক বিস্ফোরণ! দুবাই থেকে অভিনেত্রী বললেন, ‘পরিস্থিতি ভয়ংকর’
রাজনৈতিক ট্যাগ নিয়ে মুখ খুললেন ইয়ামি
‘দয়া করে আমাকে সিনেমায় নেবেন না’
রিলসে ‘বউদি’ মানেই যেন বাজে ইঙ্গিত, স্বস্তিকা বললেন…
স্বস্তিকা এবার ‘ছেলেধরা’, আসছেন নতুন চমক নিয়ে
দেশে এসেই নীলাঞ্জনার সঙ্গে ব্যস্ত নিলয় 