বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩ কেন্দ্রে এগিয়ে নাহিদ ইসলাম
বজ্রকণ্ঠ :::
![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ভোট গণনা শুরু হয়েছে। রাজধানীর রামপুরা এলাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দুটি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি এবং ১১ দলীয় জোটের প্রার্থীর মধ্যে সমানে সমান লড়াই চলছে।
এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম এবং ১১ দলীয় জোটের হয়ে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম।
রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৪৬৬ ভোট এবং শাপলা কলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলাম পেয়েছেন ৩৩৮ ভোট।
এছাড়া রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। এখানে ধানের শীষকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে শাপলা কলি। এ আসনে শাপলা কলি ৭১৩ পেয়েছে ভোট এবং ধানের শীষ পেয়েছে ৪৩০ ভোট।
রামপুরার এই দুটি কেন্দ্রের মোট ফলাফল যোগ করলে দেখা যায়, নাহিদ ইসলাম ১০৫১ ভোট পেয়ে এম এ কাইয়ুমের চেয়ে ১৫৫ ভোটে এগিয়ে রয়েছেন। কাইয়ুম ৮৯৬ ভোট পেয়ছেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।
বিষয়: #ইসলাম #এগিয়ে #কেন্দ্রে #নাহিদ #লড়াই #হাড্ডাহাড্ডি










সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট 