শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » তপু হত্যার নেপথ্যে মাদক, গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি
প্রথম পাতা » Draft » তপু হত্যার নেপথ্যে মাদক, গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি
৩০০ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তপু হত্যার নেপথ্যে মাদক, গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি

জ্রকণ্ঠ নিউজঃ

তপু হত্যার নেপথ্যে মাদক, গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি
পাবনার ঈশ্বরদীতে মাদক সেবন ও বিভিন্ন ছাত্রাবাসে মাদক বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে রুমে আটকিয়ে ভয়ভীতি দেখাতে গিয়েই উত্তেজিত হয়ে বন্ধু তপু হোসেনকে (১৪) হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর সোমবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছে জয়নাল আবেদিন জয় (২০) ও ঈশা খালাশী (১৯)।

২৫ জুন, মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মশুরিয়াপাড়ার রিকশাচালক আবুল কাশেম প্রামাণিকের ছেলে তপু ও একই এলাকার রাজন খালাশীর ছেলে ঈশা খালাশীকে দিয়ে বিভিন্ন ছাত্রাবাসে মাদক বিক্রি করাতো মাতৃছায়া ছাত্রাবাসের মালিক মো. আলি হোসেন হাসু।

স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী কিছু নেতাদের ছত্রছায়ায় হাসু মাদক কারবার চালিয়ে আসছিল। বিষয়টি জানার পর তপুর বাবা আবুল কাশেম নিজের ছেলে তপুকে মারধর করে। সেই সঙ্গে মাদক কারবারিদের কথা বলার জন্য চাপ দেন। পরবর্তীতে ১৫ জুন আলী হোসেন, সোহেল, ঈশা খালাশী ও কক্ষে ভাড়া থাকা জয়নাল পরিকল্পনা করে অপহরণ ও জিম্মির নাটক সাজিয়ে তপুকে অরণ্য ছাত্রাবাসে ডেকে নিয়ে হত্যা করে।

পরে তারা তপুর মরদেহ একটি ট্রাংকে রেখে পালিয়ে যায়। হত্যার আলামত নষ্ট করতে তারা ব্যবহৃত ছুরি পরিষ্কার করে রাখে এবং হত্যার সময় রক্ত লেগে যাওয়া চাদরটি পুড়িয়ে ফেলে। এরপর তপুর মোবাইল ফোনটি শহরের একটি পুকুরে ফেলে দেয়। পরবর্তীতে জয় ছেলেকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুক্তিপণ হিসেবে তপুর বাবা আবুল কাশেমের কাছে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা চায় বলে সূত্র জানায়।

থানা সূত্র জানায়, তপু নিখোঁজ হলে তার মা মজিরন বেগম বাদী হয়ে ১৬ জুন থানায় সাধারণ ডায়েরি করেন। ঈদের ছুটির পর অরণ্য ছাত্রাবাসে শিক্ষার্থীরা ফিরে আসলে পাশের কক্ষ থেকে বের হওয়া দুর্গন্ধ ও রক্ত দেখে মালিকের মাধ্যমে বিষয়টি থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রাবাসে গিয়ে তালা ভেঙে কক্ষের ট্রাংকির ভিতরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত তপুর বাবা হত্যা মামলার বাদী মো. আবুল কাশেম প্রামানিক জানান, তার ছেলেকে হত্যার পেছনে মাতৃছায়া ছাত্রাবাসের মালিক দোকানদার মো. আলি হোসেন হাসু জড়িত। কিন্তু দাবির প্রেক্ষাপটেও হাসুকে মামলা আসামি করেনি পুলিশ।

আলি হোসেনকে আসামি না করার জন্য ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক এক সভাপতি থানায় জোর তদবির চালিয়ে যাচ্ছেন। তার কারণেই মামলায় হাসু ও তার মাকে আসামি করা হয়নি বলেও জানান তিনি।

এ সময় আলি হোসেন হাসু পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তপুর বাবার মাথার ঠিক নেই। উনি অনেক অভিযোগই নিয়ে আসতে পারেন। হত্যায় যারা জড়িত তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, হত্যাকারীরা তপুকে প্রথমে জিম্মি করে পরিবারের নিকট থেকে অর্থ আদায় করতে চেয়েছিল। কিন্তু তপু জোরাজোরি করায় তাকে হত্যা করেছে। তদন্ত করে হত্যায় তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই মামলায় হাসু ও তার মাকে আসামি করা হয়নি। পলাতক আসামি সোহেলকে গ্রেফতারের পর নতুন কিছু তথ্য পাওয়া যাবে। তখন হত্যার পেছনে আরো কোনো কারণ আছে কিনা পরিষ্কার হওয়া যাবে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি