বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
বজ্রকণ্ঠ ::
![]()
নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে আটক ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া টাকা গননা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে আসেন। পরে তার হ্যান্ড ব্যাগে টাকা থাকার অভিযোগে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
আটকের পর জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান স্বীকার করেন, তার সঙ্গে ৫০ লাখ টাকার বেশি আছে। তবে টাকার উৎস জিজ্ঞাসা করা হলে জিজ্ঞাসা করে হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
বেলাল উদ্দিন প্রধান আরও জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। পেশায় ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের শিক্ষক। তার বাবার নাম দবিরুল।
নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানান পর বিমানবন্দরে আমরা গোয়েন্দ সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়।’ পরে টাকা গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।
বিষয়: #আটক #আমির #জামায়াত #জেলা #টাকা #ঠাকুরগাঁও #পাওয়া #৭৪লাখ










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 