শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
১৫১ বার পঠিত
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের  চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিয়ন্ত্রণাধীন বেশিরভাগ জলমহাল এখনও স্থানীয় চাঁদাবাজদের কবজায় রয়েছে।  ধর্মপাশা উপজেলার নাইন্দা বিল, মাইন্দা বিল, বৌলাই নদী ও কালা মাটির অংশবিশেষ নিয়ে গঠিত জলমহালের অন্তর্ভুক্ত বৌলাই নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় দখলবাজ ও চাঁদাবাজ চক্র নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন হুমকির মাধ্যমে হয়রানি করে বিলের মাছ লুটপাট করার পায়তারা করছে চাঁদাবাজ চক্রটি। জেলা প্রশাসন কর্তৃক উক্ত জলমহালটি ৬ বছরের জন্য উন্নয়ন স্কিমের  আওতায় ধর্মপাশা উপজেলার  নুরপুর গ্রামের তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর নিকট বৈধভাবে ইজারা প্রদান করা হয়। কিন্তু  পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আওয়ামী লীগ নেতা,প্রভাবশালী আব্দুর রাজ্জাক ও তার  পুত্র এবং সহযোগীরা  জোরপূর্বকভাবে অবৈধ দখলের মাধ্যমে মাছ আহরণ করে যাচ্ছেন। সরকারকে মোটা অংকের টাকা রাজস্ব প্রদান করত: ইজারাপ্রাপ্ত সমবায় সমিতি মাছ আহরণ  করতে গেলে রাজ্জাক বাহিনী তাদেরকে বাধা প্রদান করার পাশাপাশি মোটা অংকের টাকা চাঁদা দাবি করে যাচ্ছে। চাহিত চাঁদা দিতে অস্বীকার করলেই  ইজারাদার ও তার ব্যবসায়ী অংশীদারগনকে খুন করার হুমকি ও শারীরিক হামলার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইজারাদার তাজিমুল ইসলাম বাদী হয়ে  গত ৩০/১১/২৫ইং সুনামগঞ্জ জেলা প্রশাসক, ১৭/১২/২০২৫ইং জেলা পুলিশ সুপার ও ২/১২/২০২৫ইং ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও চাঁদাবাজদের বিরুদ্ধে  ধর্মপাশা ও জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরও চিহ্নিত চাঁদাবাজরা প্রতিনিয়ত লুটতরাজ করে যাচ্ছে জলমহালটির অভয়াশ্রমের লক্ষ লক্ষ টাকার মাছ।

ইজারাদারদের অভিযোগ, রাজ্জাকগং দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির মাধ্যমে জলমহাল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আরও অভিযোগ রয়েছে যে, রাজ্জাক বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এতে প্রকৃত মৎস্যজীবী ও বৈধ ইজারাদাররা চরম  নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে তোয়াক্কা না করে বিভিন্ন হুমকি ও ষড়যন্ত্র চালাচ্ছে চাঁদাবাজরা। ইতিপূর্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রাজ্জাক গংয়ের অবৈধভাবে দখলকৃত স্থান থেকে মাছ ধরার জাল জব্দ করেন।  সহকারী কমিশনার (ভূমি) সামান্য দূরে অবস্থান নিতেই, তাঁর উপস্থিতিতেই রাজ্জাকের ছেলে হিমেল ও তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় ইজারাদার এবং তার ভাই হুমায়ুন কবিরের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দিনই জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করেন। এ বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, অভিযুক্ত রাজ্জাককে জলমহালের অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।

জামালগঞ্জ থানার অফিসার ওসি মোঃ বন্দে আলী বলেন,জলমহালটি ধর্মপাশা থানার আওতাভূক্ত। এর কতেক অংশ জামালগঞ্জ থানায় হওয়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে থানায় রুজুকৃত মামলাটি ওসি (তদন্ত) মনিটরিং করছেন। তিনি বলেন,জামালগঞ্জ থানা পুলিশের পাশাপাশি এ ব্যাপারে  ধর্মপাশা উপজেলা প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে ভালো হয়।

ক্ষতিগ্রস্থ ইজারাদাররা এ ব্যাপারে সেনাবাহিনী বরাবরেও লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তারপরও প্রশাসনের নির্বাচনী ব্যস্ততার সুযোগে জলমহালের অভয়াশ্রম হতে বেপরোয়াভাবে মৎস্য সম্পদ লুটতরাজ করে যাচ্ছে অভিযুক্তরা। অবিলম্বে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ মৎস্যজীবিরা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’ ‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।। নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

আর্কাইভ

---
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান