শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সন্দ্বীপে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ
সন্দ্বীপে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ
মনির হোসেন
![]()
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি শনিবার মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন সন্দ্বীপ কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন বুদ্দার পুকুর সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক উক্ত আস্তানায় তল্লাশী চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #আগ্নেয়াস্ত্র #কোস্টগার্ড #দেশীয় #সন্দ্বীপ










ছাতকে প্রবাসীর পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা: আদালতের আদেশে দুই দোকানঘর জব্দ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ 