শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘বিএনপির নির্বাচনী গান গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে’
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘বিএনপির নির্বাচনী গান গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে’
৫৫ বার পঠিত
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বিএনপির নির্বাচনী গান গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে’

বজ্রকণ্ঠ ::

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার গান সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে।
‘বিএনপির নির্বাচনী গান গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা তৈরি করবে’

মঙ্গলবার রাজধানী বনানী ক্লাবে ভাইরাল ধানের শীষ গানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি রাজনৈতিক সংগ্রামের অগ্রভাগে থাকে সাংস্কৃতিক কর্মীরা। ইতিহাস সাক্ষ্য দেয় যে আন্দোলনের অগ্রভাগে সংস্কৃতি থাকে, সেই আন্দোলন বিজয়ের সিংহদুয়ারে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের সময় সাহস করে যে গানগুলো লেখা হয়েছে, সেগুলো শুধু দেশের ভেতরেই নয়, দেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন স্থানে মানুষের মধ্যে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। সেই গান গাওয়ার জন্য অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, তবুও সেই সৃষ্টির আবেদন এত তীব্র ছিল যে শেষ পর্যন্ত একটি ভয়ংকর ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম।

তিনি নির্বাচনী প্রচারণা গানের নির্মাতা ইথুন বাবু ও শিল্পী মৌসুমীসহ সংশ্লিষ্ট সকল শিল্পীর প্রশংসা করে বলেন, তাদের হাত দিয়েই একটি উৎকৃষ্ট সৃষ্টি আসবে বলে আমি বিশ্বাস করি। ধানের শীষ প্রতীক যে আবেগ সৃষ্টি করে, সেই আবেগ গানটির মধ্য দিয়ে তুলে ধরতে তারা সক্ষম হয়েছেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই গান যখন প্রচার হবে, তখন দেশের মূল ভোটারদের হৃদয়ে পৌঁছাবে। সাহিত্য, সংস্কৃতি, গান ও কবিতা সমাজ পরিবর্তনে অসাধারণ ভূমিকা রাখতে পারে।

সংস্কৃতির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে সলিল চৌধুরীসহ বহু শিল্পী ও সাহিত্যিক তাদের সৃষ্টির মাধ্যমে আন্দোলনে প্রেরণা যুগিয়েছেন। এমনকি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিল্পী-কবিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ডিবি কার্যালয়েও সেই গান গুনগুন করতে শুনেছি কর্মকর্তাদের মুখে এটাই প্রমাণ করে শিল্পের শক্তি কত গভীর ও ব্যাপক।

রিজভী আশা প্রকাশ করে বলেন, এই গান আগামী নির্বাচনে মানুষের মন জয় করবে, গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে এবং মানুষকে ভোটের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগীত পরিচালক ইথুন বাবু, সংগীতশিল্পী দিলরুবা, রিজিয়া পারভিন, অভিনেতা শিবা শানুসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

আর্কাইভ

---
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল