শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলা বন্দরে আধুনিক ও পরিবেশবান্ধব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্প উদ্বোধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলা বন্দরে আধুনিক ও পরিবেশবান্ধব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্প উদ্বোধন
৫৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা বন্দরে আধুনিক ও পরিবেশবান্ধব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্প উদ্বোধন

মনির হোসেন, মোংলা

মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা শীর্ষক “পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি” (পিআরএফ) প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
মোংলা বন্দরে আধুনিক ও পরিবেশবান্ধব পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্প উদ্বোধন
২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যেদিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।

৫১১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্পটির মাধ্যমে জাহাজ থেকে তেল সংগ্রহ এবং অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষার পাশাপাশি সুন্দরবনের পরিবেশগত সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ MARPOL Convention এর স্বাক্ষরকারী দেশ হিসেবে নিজস্ব সমুদ্রসীমাকে জলযান হতে সৃষ্ট দূষণ হতে রক্ষার জন্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বন্দরসমূহ কার্যকরী এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সম্বলিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটির ব্যবস্থাপনা পরিচালনা করে থাকে। এই ব্যবস্থাপনা কার্যকর থাকলে সামুদ্রিক দূষণ পরিহার করে জলযানসমূহের বর্জ্য নিরাপদে নিষ্কাশন করা নিশ্চিত হয়। বাণিজ্যিক জাহাজ হতে নির্গত বর্জ্য ও দুর্ঘটনা কবলিত জাহাজ হতে নিঃসৃত তেল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপসারণ ও পরিশোধন করার সক্ষমতা অর্জন যে কোন আন্তর্জাতিক বন্দরের জন্য বাধ্যতামূলক মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়। মোংলা বন্দর নবনির্মিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি স্থাপনের মাধ্যমে সেই মানদন্ড নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মারপোল কনভেনশনের সকল শর্তাবলি নিশ্চিত করে নির্মিত এই প্লান্টটি বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজ হতে দূষিত তরল ও অন্যান্য বর্জ্য নিরাপদে স্থানান্তর ও পরিশোধন করে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

সংস্থাটি আরো জানায়, এ প্রকল্পের আওতায় ২টি তেল অপসারণকারী জলযান, ১টি বর্জ্য সংগ্রহকারী জলযান, পিআরএফ প্লান্ট, ১টি ডাম্প বার্জ, ১টি সেল্ফ প্রপেল্ড বার্জ, ১টি সার্ভিস টাগ বোট, ১টি পন্টুন, জেটি ও ইয়ার্ড নির্মাণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এস এম জাকির হোসেন, বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ কে এম আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন শফিকুল ইসলাম, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল ইসলাম, বন্দরের সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান সহ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি।



বিষয়: #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১ ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল