শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান!
কোস্টগার্ডের সহায়তায় পরিবারের কাছে ফিরে গেল জেলে মান্নান!
মনির হোসেন, মোংলা
বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
![]()
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ জানুয়ারি মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে গত ১৮ জানুয়ারি সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এসময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যায়।
ভারতীয় কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তারা বাংলাদেশ কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ঐ মুহূর্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্টগার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধার হওয়া জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। অতঃপর ওই জেলেকে কোস্ট গার্ড বোটযোগে গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়।
পরে ওই জেলেকে তার পরিবারের নিকট পৌছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।
ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্টগার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #কোস্টগার্ড #পরিবার #সহায়তায়




প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
সীতাকুন্ডে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী ও সিগারেট জব্দ
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
