বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক
মনির হোসেন, মোংলা ::
মোংলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
![]()
আটক মাদককারবারির নাম মোঃ শহিদুল ইসলাম (৩০)। তিনি মোংলার দিগরাজ বাঁশবাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় কোস্টগার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #কোস্টগার্ড #পুলিশ #মোংলা










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 