শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব
৯৮ বার পঠিত
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব

নিজস্ব প্রতিবেদক::, ঝিনাইদহ ::

চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের
চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসি। প্রতারক চক্র চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর মহা বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবার। দিনের পর দিন ঘুরে ঘুরে উপায় না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেন এক ভুক্তভোগী।

অভিযোগ উঠেছে চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রতারক চক্রের এক সদস্য শাহানুর রহমান। এতে টাকা হারিয়ে মহা বিপাকে পড়েছে ভুক্তভোগি ইশরাত জাহানের পরিবার। এঘটনায় ১৪ই জানুয়ারি বুধবার ২০২৬ ইং তারিখে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দাখীল করেছেন ভুক্তভোগী ইশরাত জাহান।

অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে শাহানুর রহমান (৩৮) বিভিন্ন এলাকার লোকজনের নিকট হইতে টাকা পয়সা নিয়ে বিভিন্ন মন্ত্রালয়ের অধীনে চাকুরি দিয়ে দেয় মর্মে প্রচার করিতে থাকে।

প্রতারক শাহানুরের সহিত অভিযোগকারী ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার মৃত এরশাদ আলীর কন্যা ইশরাত জাহানের ভাই এবং তার স্বামী কোটচাঁদপুরের লক্ষীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আবু লাছের কথা হয়।
প্রতারক শাহানুর ইশরাতের স্বামী আবু লাছকে তথ্য অধিদপ্তরে ক্লারিক্যাল পদে চাকুরি দিয়ে দিবে বিনিময়ে ১০০০০০০/- (দশ লক্ষ) টাকা দিতে হবে মর্মে ০৭/০৯/২৩ তারিখে ভুক্তভুগী ইশরাতের পিতার বর্তমান বাসার ঠিকানা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার বাড়িতে আসিয়া সাক্ষীদের উপস্থিতিতে ১০০ টাকার একটি লিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ৬০০০০০/- (ছয় লক্ষ) টাকা ইশরাত ও তার স্বামীর নিকট হতে গ্রহণ করে। এসময় উপস্থিত সাক্ষীগণও উক্ত স্ট্যাম্পে স্বাক্ষর করেন।

পরে প্রতারক শাহিনুর ইশরাতের স্বামী আবুলাছকে কোন চাকুরির ব্যবস্থা করিতে না পারায় ইশরাত শাহনুরের নিকট তাদের প্রদানকৃত টাকা ফেরত চাইলে শাহানুর বিভিন্ন প্রকার তালবাহানা করিতে থাকে। এক পর্যায়ে ইশরাত তার স্বামী শ্বশুরের জায়গা জমি বিক্রয় করিয়া আবুলাছকে গত ইং ২৩/০১/২৫ তারিখে কুয়েতে পাঠিয়ে দেই।

কিন্তু প্রতারক শাহানুর অদ্যবধি ইশরাতদের প্রদানকৃত টাকা ফেরত দেয় নাই। মহা বিপাকে পড়ে পরবর্তিতে ইশরাত জাহান গত ইং ০৯/০১/২৬ তারিখে স্বাক্ষীদের নিয়ে প্রতারক শাহানুরের এনায়েতপুর গ্রামের বাড়িতে যাইয়া চাকুরীর জন্য প্রদানকৃত টাকা ফেরত দিতে বলিলে শাহানুর ফেরত দিতে অস্বিকার করে খুন জখমের হুমকি দিয়া তাড়িয়ে দেয়।

এঘটনায় স্বাক্ষীগণসহ এলাকার অনেক লোকজন ঘটনার বিষয় অবগত আছে বলে জানায় ইশরাত। ইশরাত জাহান আইন বিচার কর্তৃপক্ষ ও সাংবাদিকদের কাছে অনুরোধ করে জানায়, এসব প্রতারক চক্রের সমস্ত সদস্যদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। যাতে করে আর কখোনো কেউ এই প্রতারক চক্রের কাছে প্রতারিত হতে না পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরী চক্রের সাথে ঝিনাইদহ এনায়েত পুরের শাহানুর, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দামড়হুদা এলাকার ইনজামামুল হক, বোয়ালখালীর ফরিদপুর এলাকার সবুজ কুমার বালাসহ একাধীক প্রতারক জড়িত মর্মে সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এদিকে সরকার পরিবর্তনের আভাষ পেয়ে চাকরী চক্রের সদস্য প্রতারক শাহানুর এলাকা ত্যাগ করে নিজেকে বাঁচাতে কুমিল্লা দেবিদ্বার এলাকায় একটি প্রাইভেট কলেজে শিক্ষকতা পেশায় ঢুকে পড়ে। অপরদিকে চুয়াডাঙ্গা জীবননগর এলাকার ইনজামামুল হক ঢাকায় সরকারী শিল্প মন্ত্রনালয়ের অধিনে এমআইএস বিভাগে ডাটা এনালিষ্ট হিসাবে কর্মরত রয়েছে।

এঘটনায় শাহানুর রহমান ও ইনজামামুল হকের মুঠোফোনে একাধীক বার কল করার পরেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে অভিযোগ তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এসএই শিশির বলেন তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ।



বিষয়: #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দুবাগী ছাহেব বাড়িতে পবিত্র মাহে রামাদ্বানের  খাদ্য সামগ্রী বিতরণ দুবাগী ছাহেব বাড়িতে পবিত্র মাহে রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ
ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার
চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা ৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
সংবাদ পরিবেশন করে প্রান্তিক পর্যায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে - এমপি রেজাউল ইসলাম সংবাদ পরিবেশন করে প্রান্তিক পর্যায় মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে - এমপি রেজাউল ইসলাম
চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
রাজধানীর দুই স্থানে মিলল কাটা হাত-পা, দেহ খুঁজছে পুলিশ রাজধানীর দুই স্থানে মিলল কাটা হাত-পা, দেহ খুঁজছে পুলিশ
কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে মুখোশধারী সন্ত্রাসীদের গুলি কোটি টাকা ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে মুখোশধারী সন্ত্রাসীদের গুলি

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত