শিরোনাম:
●   হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ ●   সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ●   নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক ●   ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ●   এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ ●   কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক ●   সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার ●   রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা ●   রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্মাননা পাচ্ছেন সুনামগঞ্জের সুসাহিত্যিক আবু আলী সাজ্জাদ হোসাইন
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্মাননা পাচ্ছেন সুনামগঞ্জের সুসাহিত্যিক আবু আলী সাজ্জাদ হোসাইন
৮০ বার পঠিত
শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি সম্মাননা পাচ্ছেন সুনামগঞ্জের সুসাহিত্যিক আবু আলী সাজ্জাদ হোসাইন

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
শহীদ, মুক্তিযোদ্ধা, জগৎজ্যোতি
এবার ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি বীরবিক্রম সম্মাননা পদক’ পাচ্ছেন সুনামগঞ্জের কৃতি সন্তান বরেণ্য লেখক, সাংবাদিক, আইনজীবী আলহাজ্ব আবু আলী সাজ্জাদ হোসাইন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভায় এই সম্মাননা পদক প্রদান করা হবে। সন্ধ্যা ৬টায় লাইব্রেরি মিলনায়তনে এই সভা শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লাইব্রেরির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আবু আলী সাজ্জাদ হোসাইনের জন্ম জন্ম ১৯৪৭ সালের ২৯ অক্টোবর। সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার তালুকদার বাড়িতে। এখন তিনি পৌর শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করছেন। তিনি ১৯৬৪ সালে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি এবং একই কলেজ থেকে ১৯৬৮ সালে বিএ পাস করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে আইন কোর্স সমাপ্ত করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল’ ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে আইন পেশায় সুনামগঞ্জ বারে যোগদান করেন এবং ১৯৭৮ সালে সুপ্রীম কোর্ট বারের সদস্য হন। লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করে পরবর্তীতে তিনি সুনামগঞ্জের একজন প্রথিতযশা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দৈনিক পয়গাম, দৈনিক পূর্বদেশ, সাপ্তাহিক হলিডে, দৈনিক বাংলা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক নও-বেলাল ও সাপ্তাহিক বিন্দু বিন্দু রক্তে পত্রিকার কার্যনির্বাহী সম্পাদকসহ স্থানীয় পত্রপত্রিকা ও সাময়িকী সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
১৯৯৫ সালে ভাটির জনপদের শিক্ষা,সংস্কৃতি,আর্থ সামাজিক ও রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আবু আলী সাজ্জাদ হোসাইনের লেখা গবেষণামূলক গ্রন্থ ‘সুনামগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশিত হয়। সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আহমদাবাদ গ্রাম নিবাসী ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম.এ রশীদ চৌধুরী কর্তৃক এই গণগ্রন্থটি প্রকাশের মাধ্যমে জেলার ইতিহাস ও ঐতিহ্য চর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এর আগে সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে এতো সমৃদ্ধ প্রকাশনা ছিল না। এটি সুনামগঞ্জের এক অনন্য দলিল। পরবর্তীতে তাঁর লেখা আরেকটি গ্রন্থ ‘ফিরে দেখা হজ্ব’ প্রকাশিত হয়। তিনি লেখালেখি ও আইন পেশার পাশাপাশি জেলার সাংস্কৃতিক কর্মকান্ডেও জড়িত ছিলেন।
আবু আলী সাজ্জাদ হোসাইন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরে সভাপতি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, জেলা বাস্তবায়ন কমিটির সহ সভাপতি, সুনামগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পরে সভাপতি, দীর্ঘদিন সুনামগঞ্জ জেলার সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে সুনাম ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় আইনজীবী সমিতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এখনও আইন পেশা ও লেখালেখিতে তিনি সক্রিয়।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান বলেন, লাইব্রেরীর পক্ষ থেকে এক বছর পর পর একজন গুণীজনকে এই পদক দেওয়া হয়। এর আগে চারজন এই পদক পেয়েছেন। এবার আবু আলী সাজ্জাদ হোসাইনের মতো একজন গুণী মানুষকে এই সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি। সাংবাদিক ও আইনজীবী এ.আর জুয়েল,গীতিকার নির্মল কর জনি ও এ প্রজন্মের সৃজনশীল ব্যক্তিত্বদের দাবী,সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি এবার সত্যিকার অর্থেই জেলার একজন প্রকৃত গুণীজনকে সংবর্ধিত ও সম্মাননায় ভূষিত করে সুনামগঞ্জে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এবং গবেষণায় আগ্রহীদেরকে সত্যিকার অর্থে অনুপ্রাণীত করছে। আমরা সংবর্ধিত আবুআলী সাজ্জাদ হোসাইনের সার্বিক সফলতা কামনা করি।






দেশব্যাপী সংবাদ থেকে আরও

হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল  থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে  ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ
ঢাকায় চিকিৎসাধিন শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানের শয্যাপাশে সিলেট জামায়াত নেতৃবৃন্দ ঢাকায় চিকিৎসাধিন শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানের শয্যাপাশে সিলেট জামায়াত নেতৃবৃন্দ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান