রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে কালীগ্রাম ইউপি চেয়ারম্যান গ্রেফতার
রাণীনগরে কালীগ্রাম ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিল হান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনকে (৫৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল ওহাব চাঁন উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সদস্য।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা চাঁন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #ইউপি #কালীগ্রাম #গ্রেফতার #চেয়ারম্যান #রাণীনগর










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 