রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » প্রবাসী সম্মাননা পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক মোঃ রহমত আলী
প্রবাসী সম্মাননা পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক মোঃ রহমত আলী
লন্ডন থেকে আজিজুল আম্বিয়া ::
![]()
ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান এবং প্রবাসীদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সাংবাদিক, লেখক ও সমাজসেবী মোঃ রহমত আলীকে “প্রবাসী সম্মাননা–২০২৫” প্রদান করা হচ্ছে।
আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার, সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জনাব মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক মোঃ রহমত আলীকে এই সম্মাননা প্রদানের বিষয়টি অবহিত করেন।
মোঃ রহমত আলী যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনে দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (ইউকে শাখা)-এর প্রেসিডেন্ট, দর্পণ বুক লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং দর্পণ টিভি ইউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ও সিলেট হার্ট ফাউন্ডেশনের ট্রাস্টি, বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতালের ফাউন্ডার ডোনার মেম্বার, আর এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় তাঁর বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত প্রবাসী সম্মাননা–২০২৫ প্রাপ্তিকে সংশ্লিষ্ট মহল একটি গৌরবময় ও যথার্থ অর্জন হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সম্মাননা গ্রহণ ও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মোঃ রহমত আলী আগামী ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় বাংলাদেশ বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
বিষয়: #আলী #পাচ্ছেন #প্রবাসী #যুক্তরাজ্য #রহমত #লেখক #সম্মাননা #সাংবাদিক










নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মদিন পালন।
মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল 