রবিবার ● ৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
বজ্রকণ্ঠ
![]()
প্রতিষ্ঠানগুলোকে বৃক্ষরোপণভিত্তিক সিএসআরের বাইরে গিয়ে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, টেকসই কৃষি এবং প্রকৃতিনির্ভর সমাধানে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (৭ নভেম্বর) সকালে পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত কার্বন ট্রেডিং বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, রফতানিমুখী শিল্পগুলো আন্তর্জাতিক সরবরাহ চেইনের পরিবেশবান্ধব মানদণ্ডের কারণে টেকসই উৎপাদনে সবচেয়ে দ্রুত রূপান্তর ঘটায়। তিনি প্রতিষ্ঠানগুলোকে বৃক্ষরোপণভিত্তিক সিএসআরের বাইরে গিয়ে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, টেকসই কৃষি এবং প্রকৃতিনির্ভর সমাধানে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
একইসঙ্গে তিনি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন, যেখানে উন্নত প্রযুক্তি, তৃতীয় পক্ষের পর্যবেক্ষণ, কঠোর পরিবেশগত মান বজায় রাখা, সঠিক স্থান নির্বাচন এবং তথ্য প্রকাশ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং সেই সাফল্যকে আন্তর্জাতিকভাবে কার্বন ক্রেডিট হিসেবে ব্যবহারের লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে জাপানের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথাও জানানো হয় কর্মশালায়।
বিষয়: #প্রকৃতিনির্ভর #বিনিয়োগ #রিজওয়ানা










বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক 