সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ টি গরু চুরি। থানায় অভিযোগ দায়ের
রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫ টি গরু চুরি। থানায় অভিযোগ দায়ের
কাজী আনিছুর রহমান, রাণীনগর ( নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে শিক্ষক লুৎফর রহমানের গোয়াল ঘরের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
গরুর মালিক শিক্ষক লুৎফর রহমান জানা ন রবিবার সন্ধ্যায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজাসহ মোট ৭টি গরু গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানিয়েছেন শিক্ষক লুৎফর রহমান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরাই গরু উদ্ধারসহ চুরির সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিষয়: #গোয়াল #ঘর #তালা #রাণীনগর #শিক্ষক










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 