মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
বজ্রকণ্ঠ ::
![]()
সিলেটের হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। তবে তাদের কারোরই পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে জানান, সিলেট থেকে কুমিল্লাগামী রিয়েল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছালে সিলেটমুখী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হন আরও অন্তত ২০-৩০ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।
বিষয়: #আহত #দুই #নিহত #বাস #শায়েস্তাগঞ্জ #সংঘর্ষ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 