শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
২৯২ বার পঠিত
শুক্রবার ● ২১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

বজ্রকণ্ঠ নিউজ :
বজ্রকণ্ঠ নিউজ - বিদেশি গ্র্যাজুয়েটদের গ্রিন কার্ডের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
মার্কিন নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুতে সুর নরম করলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে জয়ী হতে পারলে কলেজ থেকে গ্র্যাজুয়েট করা বিদেশিদের গ্রিন কার্ড দেয়ার কথা জানিয়েছেন তিনি। যদিও ট্রাম্প সবসময় অভিবাসন নীতিতে কঠোর ভাষায় কথা বলেছেন। কিন্তু এবার তিনি সুর নমনীয় করলেন।

বৃহস্পতিবার (২০ জুন) সিলিকন ভ্যালিতে পটকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অঙ্গীকার করে বলেন, মেধাবীদের যুক্তরাষ্ট্রে নেয়ার প্রক্রিয়া তিনি সহজ করবেন ও যারা কলেজগুলো থেকে গ্র্যাজুয়েশন করবেন তারা থাকতে পারবেন।

ট্রাম্প বলেন, এটা খুবই দুঃখজনক যখন আমরা হার্ভার্ড ও এমআইটিসহ অন্যান্য প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদের হারিয়ে ফেলি। তিনি বলেন, গ্রাজুয়েট শেষ করার পরে স্বাভাবিকভাবেই গ্রিন কার্ড পাওয়া উচিত ও এক্ষেত্রে জুনিয়র কলেজগুলোও অন্তর্ভুক্ত হবে।

গ্রিন কার্ড হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি। এর মাধ্যমেই মূলত নাগরিক হওয়ার পথ সুগম হয়।

ট্রাম্পের এই প্রস্তাবের কারণে প্রতি বছর নতুন নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়বে। অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে এলেন তিনি। যদিও এর আগে রিপাবলিকানের এই প্রার্থী অভিবাসী নীতি নিয়ে কঠোর অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ধারণা করা হচ্ছে, এতে রিপাবলিকান পার্টিতেও তার গুরুত্ব বাড়বে।

অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য ‘বিষাক্ত রক্ত’ বলে মন্তব্য করা ট্রাম্প, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে অনথিভূক্ত অভিবাসীদের দেশ থেকে বের করার ঘোষণা দিয়েছিলেন। এছাড়া অভিবাসীদের বিষয়ে নমনীয় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যাপক সমালোচনা করেন।



বিষয়: #  #  #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয় জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা ৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল
দিরাইয়ে নির্বাচনী সমাবেশে নাছির চৌধুরী : আওয়ামী লীগ আমাদের শত্রু নয়,আওয়ামীলীগ বিএনপির মিত্র