সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ডের অভিযানে চোরাই মবিল ও ইলেকট্রোনিক যন্ত্রপাতি জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে চোরাই মবিল ও ইলেকট্রোনিক যন্ত্রপাতি জব্দ
মনির হোসেন, মোংলা;:;
![]()
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে মোংলার চিলা ইউনিয়নের জয়মনির সাইলো এলাকা থেকে বিদেশি জাহাজের চুরি করা পোড়া মবিল, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে।
২২ সেপ্টেম্বর সোমবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
অপরদিকে, সকাল ৭ টায় কোস্টগার্ড স্টেশন হারবাড়িয়া এর অপারেশন দল মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাই কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #ইলেকট্রোনিক #কোস্টগার্ড #চোরাই #জব্দ #মবিল #মোংলা #যন্ত্রপাতি










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 