সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-টু-মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজী নগর গ্রামের ইব্রাহীম নামে এক ব্যক্তি প্রশিক্ষণ প্রাইভেটকার কিনে স্থানীয় কয়েকজনকে ড্রাইভিং শেখাচ্ছিলেন। ওই গাড়ির হেলফার রাজিব সকালে গাড়িটি পরিষ্কার করার পর নিজেই চালিয়ে বের হন। একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যান।
পরে স্থানীয়রা সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি থেকে রাজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
One attachment
বিষয়: #তরুণ #নোয়াখালী #পুকুর #প্রশিক্ষণ #প্রাইভেটকার #মৃত্যু




হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
