রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু
দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু
খন্দকার জালাল উদ্দীন :
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে সাইফ হোসেন (১৪) ও জামাত আলী (২৫) উপজেলার রিফাতপুর ইউনিয়নের শীতলাই পাড়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায় সাইফ হোসেন। তিনি ওই গ্রামের পলাশ ম-লের ছেলে। সাইফ নিজেদের ফসলের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায়।
অপর ঘটনা টি উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন জামাত আলী,। তিনি ওই এলাকার মতিউর রহমানের ছেলে। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তুহিন জানান, সাইফ ঘটনাস্থলেই মারা যান এবং জামাত আলীকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ। তিনি বলেন এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #দৌলতপুর #পৃথক #বজ্রপাত #মৃত্যু #স্থান










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 