শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭
বজ্রকণ্ঠ নিউজঃ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন।
২০ জুন, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১২৯ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৪ জন এবং ঢাকার বাইরে ছিলেন ৬৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮ জন , খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ রয়েছেন। আর এই সময়ে সারা দেশে মোট ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট ৩ হাজার ১৩৪ জন ছাড়পত্র পেয়েছেন।
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৪ জন। এরমধ্যে এক হাজার ৯৯৩ জন পুরুষ এবং এক হাজার ৩১১ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪১ জনের। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২১ জন মহিলা রয়েছেন।
বিষয়: #ডেঙ্গু










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 