শিরোনাম:
●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশেষ » কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
প্রথম পাতা » বিশেষ » কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক
৪১৬ বার পঠিত
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক

মতিয়ার চৌধুরী::
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ  ও পাঠাগার আন্দোলনের পথিকৃত ভাষা সৈনিক মুহম্মদ  নুরুল হক

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক এবং মাসিক আল ইসলাহ‘র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ভাষা সৈনিক মুহম্মদ নুরুল হক সাহেবের কথা আজ বার বার মনে পড়ছে। তিনি ছিলেন একজন নিখাদ দেশপ্রেমিক-ভাষা সৈনিক এবং পাঠাগার আন্দোলনের পথিকৃত। আজ বাংলার গ্রামে গঞ্জে গড়ে উঠছে অসংখ্য পাঠাগার। বাংলাদেশের একটি পাঠাগার থেকে লিখা চেয়ে জনৈক ভদ্রলোক ইমেল পাঠিয়েছেন, ইমেলে পাঠাগার বানানটিই ভূল। তখনই বার বার মনে পড়ছে পিতৃতুল্য মরহুম মুহম্মদ নূররুল হক সাহেবের কথা।
কে এই নূরুল হক আর কেনইবা তার সম্পর্কে লিখতে বসলাম। ছোট বেলা থেকেই বাবা চাচার মুখে নূরুল হক সম্পর্কে অনেক গল্প শুনেছি। ১৯৭৯ সালে প্রথম তাঁর সান্নিধ্যে আসার সুযোগ হয় আমার। এর পর থেকে আমার নিয়মিত আড্ডা ছিল সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। সেসময়ে আমরা যারা টুকটাক লেখালেখি করতাম সকলকেই তিনি উৎসাহ দিতেন স্নেহ করতেন। বিশেষ করে আমি যখন নবীগঞ্জের ইতিকথা লিখতে শুরু করি। তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য মুসলিম সাহিত্য সংসদে যেতহত। এই বইটি লিখতে তিনি আমাকে যে উৎসাহ অনুপ্রেরণা এবং তথ্য দিয়ে সাহায্য করেছেন তা কোন দিন ভূলবনা। এই বইয়ের ভূমিকাও লিখেছেন এবং প্রকাশনা অনুষ্টানে অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন। ইদানিং সিলেট সম্পর্কে বেশ বইপুস্তক বেরুচ্ছে। সিলেটের ইতিহাস ঐতিহ্য বিশেষ করে পাকিস্তান আন্দোলন এবং ভাষা আন্দোল সম্পর্কে জানতে হলে অবশ্যই নূরুল হক সাহেবের আশ্রয় নিতে হবে।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে মোগল সম্রাট আওরঙ্গ জেবের হস্তে লিখা পবিত্র কোরআন শরীফ, সিলেটের প্রাচীনতম ঐতিহাসিক গ্রন্থ শ্রীহট্টের ইতিবৃত্ত, ফারসী, নাগরী, ও ইংরেজী ভাষার অসংখ্য বইপুস্তক, সেসময়কার পত্রপত্রিকা যেমন আমাদের জন্য সংরক্ষন করে রেখে গেছেন। ঠিক তেমনি ভাবে তার সম্পাদিত মাসিক আল ইসলাহ পত্রিকায় পাকিস্তান আন্দোলন ও ভাষা অন্দোলনের টুকিটাকি সন তারিখ সহ লিপিবদ্ধ করে রেখে গেছেন। সেসময়কার মাসিক আল ইসলাহ‘র পূরাতন কপি গুলোতে যেমন রয়েছে এসব ইতিবৃত্ত, ঠিক সেময়কার আমাদের পূর্বসূরী যারা লেখালেখি করতেন তাদের সম্পর্কেও জানার এক ভান্ডার। বিশেষ করে ১৯৩৬ থেকে ১৯৫২ এবং ১৯৫২ পরবর্তি অনেক ইতিহাসের উপাদান। তার একটি কথা আজ বারবার চেখের সামনে ভেসে উঠছে। এক ভদ্রলোক তাকে একটি অনুষ্টানে দাওয়াত দিতে এসছেন আমিও তার সামনে বসা, ভদ্রলোক খামের উপরে লিখলেন মোহাম্মদ নূরুল হক, সাথে সাথে তিনি বিনয়ের সাথে তার ভূল সংশোধন করে লিখিয়ে দিলেন এভাবে লিখা সঠিক নয়। সঠিক ভাবে কারো নামের আগে মোহাম্মদ লিখতে হলে এভাবে লিখতে হয়। ‘‘ মুহম্মদ ‘‘ আর এটাই সঠিক এবং অর্থবহ। এর পর থেকে মুহম্মদ শব্দটি দেখলে বা শুনলেই নূরুল হক সাহেবের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠে। তিনি আজ আমাদের মাঝে নেই আজ থেকে ৩৭ বছর পূর্বে পরপারে চলে গেছেন। রেখে গেছেন আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল এক তথ্য ভান্ডার। জাতি হিসেবে আমরা কি তাঁকে মূল্যায়ন করেছি বা করতে পারছি। বিভিন্ন ক্ষেত্রে বহু অখ্যাতরাও স্বাধীনতা পদক একুশে পদক লাভ করেছেন। অকৃতজ্ঞ এই জাতি নূরুল হক সাহেবের মতো গুলীজনদের মূল্যায়ন করেনি। ভবিষ্যতে কেউ তার নাম উচ্চারন করবে কি না জানিনা?
তার জন্ম ১৯০৭ সালের ১৯ মার্চ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহি দশঘর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। মুহম্মদ নুরুল হক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসায় অধ্যয়নকালে প্রথমে ‘অভিযান’ নামে একটি হাতে লেখা পত্রিকা বের করেন। ১৯৩১ সালে এই পত্রিকাই ‘মাসিক আল ইসলাহ’ নামে আত্মপ্রকাশ করে মুদ্রিত আকারে বের হয়। ১৯৩৬ সালের ১৬ সেপ্টেম্বর বিশিষ্ট কথা সাহিত্যিক সরেকওম এ. জেড. আব্দুল্লাহর সিলেট শহরের দরগা গেটস্থ বাসভবনে তৎকালীন সময়ের সিলেটের সাহিত্য প্রেমীদের এক সভায় সর্বসম্মতিক্রমে ‘সিলহেট মুসলিম সাহিত্য সংসদ’ এর আত্মপ্রকাশ ঘটে। এতে মরমী সাধক হাছন রাজার উত্তরসূরী খান বাহাদুর দেওয়ান একলিমুর রেজা চৌধুরীকে সভাপতি,  হযরত শাহ জালাল (র) মাজারের খাদিম সরেকওম এ. জেড. আব্দুল্লাহকে সম্পাদক এবং আল ইসলাহ সম্পাদক মুহম্মদ নূরুল হকসহ দশজনকে পরিচালনা পর্ষদের সদস্য করে সিলেট মুসলিম সাহিত্য সংসদের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ১৯৩৯ সালে দ্বিতীয় বার্ষিক অধিবেশনে নূরুল হক সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পান। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করে গেছেন নিষ্টা ও সততার সাথে সম্বৃদ্ধ করেছেন পাঠাগারের ভান্ডার। সিলেট মুসলিম সাহিত্য সংসদ নামটি উচ্চারন করলেই মুহম্মদ নূরুল হক নামটি চলে আসে, এযেন একই সূত্রে গাঁথা।
ভাষা আন্দোলনে মুহম্মদ নুরুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের শুরুতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে তিনি ছিলেন সোচ্চার। তিনিই প্রথম রাষ্ট্র ভাষা বাংলার পক্ষে আওয়াজ তোলেন মুসলিম সাহিত্য সংসদ, মাসিক আল ইসলাহ ও ব্যক্তিগত উদ্যোগে নূরুল হক সাহেব সভা সমাবেশসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন। এক কথায় ভাষা আন্দোলনের বীজ বপন করে ছিলন মুহম্মদ নূরুল হক।
নূরুল হক ১৯৬১ সালে সিলেটে অনুষ্ঠিত ঐতিহাসিক নজরুল সাহিত্য সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। একই বছর তিনি রবীন্দ্র শত বার্ষিকী অনুষ্ঠানের সাহিত্য বিভাগেরও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৬-৪৭ সালে আসাম সেন্ট্রাল বুক কমিটির সদস্য ছিলেন। এছাড়া, ১৯৬৫ সালে গঠিত সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন তিনি।
মুহম্মদ নূরুল হককে সাহিত্য ও সমাজসেবার স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পদক ও সম্মানে ভূষিত করে। ১৯৭৭ সালের ১৪ এপ্রিল নূরুল হক জাতীয় গ্রন্থকেন্দ্র স্বর্ণপদক লাভ করেন। ১৯৮৬ সালের ৪ জানুয়ারী বাংলা একাডেমী তাঁকে ফেলোশীপ প্রদান করে। তিনি ১৯৮৭ সালে মরহুম আমীনূর রশীদ চৌধুরী স্মৃতি স্বর্ণপদকও লাভ করেন। ১৯৮৫ সালে সিলেটের আলোচিত নাট্য সংগঠন নাট্যালোক তাঁকে সম্মাননা ও পদক প্রদান করে। এ ছাড়া, সাহিত্য ও সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ নূরুল হক ১৯৬৩ সালে পাকিস্তান সরকার থেকে ‘তমঘা-ই-খেদমত’ উপাধি লাভ করেন। ১৯৭১ সালে তিনি আমাদের মহান স্বাধীনতা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে অত্যাচারী পাকিস্তান সরকারের দেয়া রাষ্ট্রীয় খেতাব ‘তমঘা-ই-খেদমত‘ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তিনি সিলেট বেতারের জন্মলগ্ন থেকে নিয়মিত কথক ছিলেন। একজন সৃজনশীল লেখক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর ৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাহিত্য সাধনার নিরলস কর্মী, প্রচার বিমুখ এই বিরল ব্যক্তিত্ব ১৯৮৭ সালের ২ সেপ্টেম্বর সিলেট শহরের দরগা মহল্লা, ঝরণারপারস্থ (পায়রা-৫৪) তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার সন্তানেরা সকলেই সাহিত্য প্রেমী। রোকেয়া খাতুন রুবী একজন কবি ও সাংবাদিক, দ্বিতীয় শুভিও একজন ছাড়াকার, পুত্রদের মধ্যে মরহুম আজিজুল হক মানিক, জোবায়ের এবং তালহা সকলেই সাহিত্য সাংবাদিকতার সাথে সম্পৃক্ত।



বিষয়: #  #  #  #



বিশেষ থেকে আরও

​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ ​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর ​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন