শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ড পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মোংলায় কোস্টগার্ড পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মনির হোসেন, মোংলা ::
![]()
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলা পৌর শহরের পুরাতন পোর্ট আবাসিক এলাকা থেকে ৬৮৮ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্যে ৩ লাখ ৪৪ হাজার টাকা।
আটক মাদক ব্যবসায়ীর নাম সুমি বেগম। তিনি মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাতারাতি কলোনীর বাসিন্দা সুলতান আহম্মেদ এর মেয়ে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযানে #আটক #ইয়াবাসহ #কোস্টগার্ড #নারী #পুলিশ #ব্যবসায়ী #মাদক #মোংলা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 