শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে খাল কেটে ৫ লক্ষ ঘনফুট মাটি চুরি : তদন্তে এডিসি তাপস শীল
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে খাল কেটে ৫ লক্ষ ঘনফুট মাটি চুরি : তদন্তে এডিসি তাপস শীল
২২১ বার পঠিত
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জে খাল কেটে ৫ লক্ষ ঘনফুট মাটি চুরি : তদন্তে এডিসি তাপস শীল

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে খাল কেটে ৫ লক্ষ ঘনফুট মাটি চুরি : তদন্তে এডিসি তাপস শীল
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের শিললুয়ার হাওরে পানি উন্নয়ন বোর্ডের পিআইসি প্রকল্পের আওতায় নির্মিত বেরীবাঁধ বাস্তবায়নের অজুহাতে খাস জায়গার খাল কেটে ৫ লাখ ঘনফুট মাটি চুরির অভিযোগের সরজমিন তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ২টায় হাওরে গিয়ে তদন্ত করে এসেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মচারী ও সুরমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সদস্যা ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন।
জানা যায়,একাধারে ৩ বছর পিআইসি গঠন ও বাস্তবায়ন দেখিয়ে অপ্রয়োজনীয় পারিবারিক পিআইসি গঠনের মাধ্যমে একে অন্যের সহায়তায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের টাকা অন্যায়ভাবে অপচয় ও বরাদ্দকৃত অর্থ আত্মসাতে জড়িত হওয়ার ঘটনায় ইব্রাহিমপুর নিবাসী মৃত মোশাররফ হোসেন তালুকদার ময়না মিয়ার ২ পুত্র যথাক্রমে আমির হোসেন রেজা ও মোঃ আফজাল হোসেন ছানা মিয়া এবং আফজাল হোসেন ছানা মিয়ার পুত্র তাজুয়ার আফজল (শিহাব),একই গ্রামের মৃত তৈয়বুর রহমানের পুত্র শফিকুর রহমান ও মইনপুর নিবাসী মৃত মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ সিফু মিয়ার বিরুদ্ধে ঐ অভিযোগ দায়ের করা হয়। পরিকল্পিত এই দুর্নীতির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার,সাবেক উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,সাবেক উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী,বর্তমান উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান জড়িত রয়েছেন বলে জানিয়েছেন সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ এমরান হোসেন ও সাবেক ইউপি সদস্যা স্বাধীনা আক্তার।
মইনপুর ও ইব্রাহিমপুর গ্রামবাসী বলেন,কথিত পিআইসির জায়গায় ২০২২ সালের আগে কখনও কোন বাঁধ নির্মাণ করা হয়নি। বরং বাঁধ নির্মাণের নামে সরকারি আরএস ১নং খাস খতিয়ানের ২০৯ নং দাগের খাল রকম ভূমি ও ঐ ভূমির জায়গার বাঁশ ও বেতবুরুন্ডীর মাটি কেটে গর্ত ও খাল খননক্রমে ঐসব মাটি বিক্রয় করে মাটি বিক্রির টাকায় অন্যায়ভাবে কোটি কোটি টাকা পকেটস্থ করেছে স্থানীয় ঐ সিন্ডিকেট। পাউবোর টাকা আদায় করাসহ অপ্রয়োজনীয় পিআইসি বাতিলক্রমে উক্ত সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে গত ১৫/০২/২০২২ইং কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুনির্দিষ্টভাবে সাবেক ইউপি সদস্য এমরান হোসেন পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেন। একই অভিযোগ পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীমের কাছে সাংবাদিকদের মাধ্যমে সরাসরি দাখিল করেও কোন প্রতিকার পাননি অভিযোগকারীরা। সুনামগঞ্জের সাংবাদিকগন ইউএনও সালমা পারভীনকে উক্ত অপ্রয়োজনীয় পিআইসি বাতিলের জন্য প্রকাশ্য সভায় অনুরোধ জানালেও কার্যত কোন পদক্ষেপ গ্রহন না করে একে অপরের সহায়তায় রাষ্ট্রের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে চক্রটি। এমনকি দু বছরের ২টি পিআইসিতে সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যা মোছা: তানজিনা বেগম সদস্য হওয়ার পরও সিন্ডিকেট চক্রটি কথিত পিআইসির কাজে তাকে সম্পৃক্ত করেনি এবং কাজের কোন হিসাব পর্যন্ত দাখিল করেনি। মঙ্গলবার তদন্তস্থল ইব্রাহিমপুর হোসেনপাড়া গ্রামের একটি মুদি দোকানে অবস্থান করে নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন রেজা তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন,পিআইসির কাজে ও মাটি চুরি বা বিক্রিতে তিনি আদৌ জড়িত নন। এমনকি যে জায়গা হতে মাটি কাটা হয়েছে এগুলো সরকারের খাস জায়গা নয় বরং তাদের বাপদাদার তালুকি সম্পত্তি।
অভিযোগকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ খুরশিদ মিয়া বলেন, বরাখাস্তকৃত চেয়ারম্যানকে প্রধান আসামী করে সরকারী খাস খতিয়ানের জায়গার মাটি রাতের আধারে চুরি করে অন্যত্রে বিক্রি করত: সরকারের সম্পত্তির অপূরনীয় ক্ষতিসাধনের ঘটনায় সুনামগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মোঃ নুর আলী বাদী হয়ে জিআর মামলা নং ৪৭/২০২৪ইং (সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ২০ তাং ১৫/০২/২০২৪ইং) দায়ের করেছেন। সদর কোর্টের উক্ত মামলায় সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) রিয়াজ উদ্দিন কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্র নং ৮৭ তাং ৩১/০৩/২০২৪ইং ধারা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ইং এর ১২ ও ১৩ ধারা,বিজ্ঞ আদালত গ্রহন করে ঐ মামলাটিকে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করেন। উক্ত মামলায় সরকারী খাস খতিয়ানের জায়গা হতে ৫ লক্ষ ঘনফুট মাটি কেটে নেয়ার ঘটনায় ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২২/০৮/২০২৪ইং জেলা প্রশাসক বরাবরে আমার দায়েরকৃত সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত করে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রের মূল্যবান সম্পত্তির ৫ লাখ ঘনফুট মাটির মূল্য ১ কোটি টাকার দ্বিগুন মূল্য ২ কোটি টাকা আইন অনুযায়ী ক্ষতিপূরন আদায়ের জন্য আমি সরকারের কাছে জোর দাবী জানিয়েছি।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি  আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা   ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস