শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » জাতীয় বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে ‘ব্লাড মুন’ উদযাপন
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » জাতীয় বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে ‘ব্লাড মুন’ উদযাপন
১৮৮ বার পঠিত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে ‘ব্লাড মুন’ উদযাপন

বজ্রকণ্ঠ, তথ্য-প্রযুক্তি ::
জাতীয় বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে ‘ব্লাড মুন’ উদযাপন
গত সপ্তাহে বেশ আলোচনায় ছিলো ব্লাড মুন। ব্যক্তিগত,সামাজিক, সরকারি, বেসরকারি সকল পর্যায়েই এ ব্লাড মুন দেখা নিয়ে ছিলো নানান আয়োজন। জেনে আসবো ব্লাড মুন নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগের কথা।

চন্দ্র গ্রহণ মূলত একটি মহাজাগতিক ঘটনা। নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝে চলে আসে তখনই মূলত চন্দ্রগ্রহণ ঘটে। ঘুরতে ঘুরতে একই সরলরেখায় আসলে পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না অর্থাৎ সাময়িক সময়ের জন্য চাঁদ দৃশ্যপট থেকে কিছু সময়ের জন্য আংশিক বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। চাঁদের এ আংশিক বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাওয়াকেই আমরা চন্দ্রগ্রহণ বা লুনার একলিপ্স বলি।

তবে সাম্প্রতিক সময়ে ব্লাড মুন বেশ আলোচিত হচ্ছে। দেশ ও দেশের বাইরে নানারকম আয়োজনের মাধ্যমে মানুষ এ মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে। দেশে গত (রোববার, ৭ সেপ্টেম্বর) দেখা যাওয়া ব্লাড মুন দেখা নিয়ে আয়োজন ছিলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে।

আয়োজনের অংশ হিসেবে ছিলো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ। পাশাপাশি জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে দুইটি টেলিস্কোপ দিয়ে সর্বসাধারণের জন্য এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার বিশেষ ব্যবস্থা করা হয়।

সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ছুঁয়ে ছড়িয়ে যায়। সেই আলো আবার পৃথিবীতে আসার পথে অন্য সব রঙ হারিয়ে লাল রঙটি এসে আমাদের চোখে পৌঁছায়, কারণ এ রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর এ কারণে চাঁদ অনেকটা রক্তিম দেখায় তাই একে ‘ব্লাড মুন’ বলা হয়।

সময়ের বিবর্তনে ও ভৌগলিক অবস্থানভেদে লুনার একলিপ্স বা চন্দ্রগ্রহণের পেছনে অনেক কল্পকাহিনী শোনা যায়। শোনা যায় নানান কুসংস্কারের কথা, শোনা যায় প্রেমিকের সঙ্গে তুলনা। এর বাইরেও কত শত মানুষ চন্দ্রাহত হয়ে চাঁদের মোহে জীবন কাটিয়ে দেয়। তবে একজন বিজ্ঞানমনষ্ক মানুষের জন্য এটাই বাস্তব যে চন্দ্রগ্রহণ আদতে মহাবিশ্বের এক অদ্ভুত সুন্দর নৈমিত্তিক ঘটনা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক