শিরোনাম:
●   সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড ●   ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান? ●   আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস ●   ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●   ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান ●   শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস ●   সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ ●   কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ ●   সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী ●   বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » “বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
প্রথম পাতা » প্রবাসে » “বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
৩০১ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

কামরুল ইসলাম বাবু ::

“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখা কেন্দ্রের স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও বর্ণাঢ্য অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গত ২৫ আগষ্ট যুক্তরাজ্যে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে এবছর জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষায় এবং কিরাত , নাশিদ, আজান ও তাজবীদ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথি,শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দের মেতে ওঠতে দেখা যায়।

উল্লেখ থাকে যে, এবারের জামাতে খামিসের লন্ডন ও বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অত্র শাখার ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছেন।

কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম,জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ও কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সুরা জামাতের শিক্ষার্থী হোসেইন আলী,ও নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী শানা।

এবছর দারুল কিরাতে উস্তাদ হিসেবে দীর্ঘ এক মাস নিষ্টা ও নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন প্রধানক্বারী ও নাজিম মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, হাফিজ মাওলানা ফারুক আহমদ , সহকারী নাজিম মাওলানা আসাদুল ইসলাম, ক্বারী মোজাম্মেল আলী,ক্বারী মাও: জুবায়ের আহমদ মিনহাজ, ক্বারী মো. কামরুল ইসলাম বাবু ,হাফিজ ক্বারী জালাল উদ্দিন, হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম , মাওলানা তাওহিদুল হক, ও ক্বারী রাশেদ আহমদ।

অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া ও সেক্রেটারি হারুন তালুকদার, দারুল ক্বিরাত কার্ডিফ শাখার ভাইস চেয়ারম্যান আকিল আহমেদ, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ মোঃ তসলিম আলী, জালালিয়া মসজিদের ট্রাস্টি সৈয়দ শামসুল হক রানু, আব্দুল শাহিন,আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান, কয়েস খান, মুসলিম আলী,জহির আলী, জিম্মি খান,আবু সালেহ চৌধুরী মুহি, আলহাজ্ব আব্দুল হামিদ, ও জুনেদ চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মিলাদ, দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে সমাপনী এই মহতি অনুষ্ঠান পরিণত হয় এক আধ্যাত্মিক আবহে।

প্রধান অতিথির বক্তব্যে লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন তারতিল সহকারে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। বিশুদ্ধ তাজবিদ সহ কুরআন শিক্ষা বিস্তারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক অনন্য ভূমিকা রাখছে। এর প্রতিষ্ঠাতা শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ ক্বারী ও আল্লাহর ওলী। তাঁর রেখে যাওয়া এই ট্রাস্ট আজ প্রবাসে আমাদের সন্তানদের বিশুদ্ধ কুরআন শিক্ষায় একক ভূমিকা রাখছে।”

লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, বলেন, “কুরআন শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হবে আলোকিত ও শান্তির। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।

কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম,মাওলানা আব্দুল মুক্তাদির কার্ডিফ দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক,দাতা সদস্য ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্যে গুরুত্বারোপ করেন।

আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেন,

শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল ক্বিরাত। শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও

ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে।

আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি ও কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন।প্রতি বছরের ন্যায় এ বছর গ্রীষ্মকালীন ছুটিতে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের তত্ত্বাবধানে ব্রিটেনের ৬৩ কেন্দ্রে প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ যথাযথভাবে গুরুত্বসহকারে প্রতিটি সেন্টার এর শ্রদ্ধেয় নাজিম মহোদয় ও দায়িত্বশীল ক্বারী এবং শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট। ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়।
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই। নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই।
গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়। গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।
স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের আয়োজন স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকের আয়োজন
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উদযাপন
“গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত “গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের পদত্যাগ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা
শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল
ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল
রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার
সুনামগঞ্জে বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ জারি করলো এডিএম কোর্ট
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড