সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
বজ্রকণ্ঠ ::
![]()
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) সকালে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামেরও এ সাক্ষ্যগ্রহণে হাজির হওয়ার কথা রয়েছে।
বিচারপতি গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ তাদের সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর তাদের সাক্ষ্য দেয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সেদিন সাক্ষ্য দিতে হাজির হননি।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এ মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে তারা সাক্ষ্য দেবেন।
উল্লেখ্য, এ মামলার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত আন্দোলনে নিহতের পরিবার, জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিকসহ সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন। এ মামলার মোট সাক্ষী ৮১ জন।
সৌজন্যে :: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান | ছবি: এখন টিভি
বিষয়: #ট্রাইব্যুনাল #তিনজন #মাহমুদুর #রহমান #শেখ #সাক্ষ্য #হাসিনাসহ










হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি 