শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা
প্রথম পাতা » প্রবাসে » ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা
৩৩৫ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা

মতিয়ার চৌধুরী, লন্ডনঃ
ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারই আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য ধরে রাখার ভিত্তি হৃদয়ে ৭১-এর আলোচনা সভায় বক্তারা
বঙ্গবন্ধু ছিলেন এক বিশাল ব্যক্তিত্বের অধিকারী। জীবন ভর তিনি শুধু গণমানুষের চিন্তা করেছেন। তার এই প্রচেষ্টা ও অধ্যবসায়ের ফলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক হয়ে উঠে। দীর্ঘ দিনের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে ১৯৫২ সালের বাংলা ভাষা রক্ষার আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২-৬৪ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালে ৬-দফা প্রণয়ন, যেখানে ঐতিহাসিক পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল সেই লাহোরে ৬-দফা ঘোষনা অতঃপর তার স্বপক্ষে ধীরে ধীরে নিয়মতান্ত্রিক গণআন্দোলন গড়ে তোলা, তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা মোকাবেলা করা, ১১- দফা আন্দোলন, বিভিন্ন বাধা ও প্রতিকুলতা এবং তথাকথিত বড় দল বা নেতাদের বিভিন্ন কূটকৌশল ও প্রতিক্রিয়াশীল পদক্ষেপের মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত ধীশক্তি বলে ও সুকৌশলে ১৯৭০-এর নির্বাচনে প্রতিদ্বন্দিতার মাধ্যমে নিজেকে যৌক্তিক, আইনানুগ ও গণতান্ত্রিক ভাবে সারা দেশের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই দীর্ঘ পথযাত্রায় তাঁকে অপরিসীম নির্যাতন, জেল-জুলুম, অত্যাচার সহ্য করে হয়েছে। কিন্ত তিনি কখনো তার লক্ষ্য বাঙ্গালী জাতির মুক্তির আন্দোলন থেকে এতটুকু বিচ্যুত হন নি। বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত দিয়ে তোমাদের ঋণ শোধ করে যাব এবং পরিশেষে তারই দুঃখজনক বাস্তবায়ন দেখতে হলো তাঁর শাহাদতের মাধ্যমে। 

বঙ্গবন্ধুর শাহাদতের অর্ধ শতাব্দী পালন উপলক্ষে কমিউনিটি প্ল্যাটফর্ম হৃদয়ে-৭১ আয়োজিত মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে। পূর্ব লন্ডনের একটি হলে গতকাল ২৫ আগস্ট ২০২৫ লন্ডন সময় সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সৈয়দ বদরুল আহসান এবং সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার ইয়াসমীন সুলতানা পলিন। এতে সভাপতিত্ব করেন হৃদয়ে-৭১ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। সভার শুরুতে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদবৃন্দ ও মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব সদ্য প্রয়াত সুলতান মাহমুদ শরীফ স্মরেন ও তাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাটি পরিচালনা করেন সেমিনার টিমের অন্যতম যুগ্ম আহ্বায়ক আমিনা আলী। গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কমিউনিটির করনীয় ব্যাপারে আলাপ ক্রমে ছয়জন কমিউনিটি ব্যক্তিত্ব এই ২৫ তারিখ কিভাবে একটি কমিউনিটি প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা নেন তার সংক্ষিপ্ত বিবরণ দেন ঐ গ্রুপের অন্যতম উদ্যোগী অ্যাডভোকেট শাহ ফারুক আহমদ। অন্যান্য উদ্যোগীরা হলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, কাউন্সিলর ইকবাল হোসেন, আবু হোসেন ও আলীমুজ্জামান। 

আলোচকরা তুলে ধরেন বিশেষ করে ১৯৭১ এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন চলাকালে ৭ই মার্চের ভাষণ এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলাপ কাল বঙ্গবন্ধু যে বিচক্ষনতার পরিচয় দেন তা বিশ্ব ইতিহাসে অনন্য সাধারণ। আর তার এ বলিষ্ঠ নেতৃত্বের প্রভাব ও প্রমাণ উঠে আসে পাকিস্তানী কারাগার থেকে মুক্ত পেয়ে লন্ডন পৌঁছলে বৃটিশ প্রধান মন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সকলের তাঁর প্রতি রাষ্ট্র প্রধানের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে।

বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সেমিনার টিমের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সৈয়দ আনাস পাশা। তিনি বলেন আমাদের একটি ইতিহাস সচেতন প্রজন্ম গড়ে তুলতে হবে।

আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন ধনন্জয় রায়, গোলাম রসুল খান, শাহ রুমী হক, মুজিবুর হক মনি ও হিমাংশু গোস্বামী। কবিতাগুলো ছিল মর্মষ্পর্শী ও আবেগ প্রবণ। সভাপতির ভাষনে দেওয়ান গৌস সুলতান বলেন যে যুদ্ধ করে দেশ স্বাধীন করার নজির বর্তমান কালের ইতিহাসে শুধু বাংলাদেশে। এই মহান অর্জন পরাজিত দেশী বিদেশী চক্র সহ অনেকের চক্ষুশুল। আর তারই পরিণতিতে আমাদের ভাগ্যে বার বার দূর্যোগ নেমে আসছে। ঐক্যবদ্ধ জাতীয় অঙ্গীকারের মাধ্যমেই শুরু এ পরিণতি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল। যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের ইফতার মাহফিল।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ