বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বজ্রকণ্ঠ ::
![]()
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে তিন দিনের সরকারি সফরে আসা ফিলিস্তিনের প্রধান বিচারপতি ড. মাহমুদ সিদকি আল-হাব্বাশের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন।
বুধবার মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ১৯৬৭ সালের আগের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিও সমর্থন জানান।
ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের নিরন্তর সমর্থনের জন্য প্রধান বিচারপতি ড. আল-হাব্বাশ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপরও তিনি জোর দেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে ড. আল-হাব্বাশ এই সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।
বিষয়: #অবিলম্ব #আহ্বান #ইসরায়েল #উপদেষ্টা #পররাষ্ট্র #যুদ্ধবিরতি










পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী 