বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে সংরক্ষিত বনভূমি থেকে চারটি স্টিল বডি নৌকা জব্দ
ছাতকে সংরক্ষিত বনভূমি থেকে চারটি স্টিল বডি নৌকা জব্দ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা পান্ডব ছাতক ফরেস্টে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে চারটি স্টিল বডি নৌকা আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ ও নদীসম্পদ ব্যবহারের অভিযোগে অভিযুক্তরা আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই মঞ্জুরুল ইসলাম, ছাতক বিট কর্মকর্তা আয়ুব আলী এবং আনসার সদস্যবৃন্দ।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমির দাগ নম্বর ১৫০৬ এলাকায় অবৈধভাবে দখল ও সম্পদ লুটের চেষ্টা চলছে। অভিযানে অভিযুক্তদের উপস্থিতি না মিললেও তাদের ব্যবহৃত চারটি স্টিল বডি নৌকা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, যা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সংরক্ষিত বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ ও সরকারি সম্পদ দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সরকারি সম্পদ রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা মনে করছেন, এই কার্যক্রম দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং পরিবেশ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।
বিষয়: #আব্দুল #কুদ্দুস #কোম্পানি #গ্রেফতার #ছাতকে #লিমিটেড #সভাপতি #সিবিএ #সিমেন্ট










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 