মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
বজ্রকণ্ঠ::
![]()
রাজশাহীর নগরীর কাটাখালী থানার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ এবং ৬৫ বোতল মদ জব্দ করেছে বিজিবি।
সোমবার ও মঙ্গলবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে অভিযানে ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
বিষয়: #জব্দ #পরিমাণ #বিপুল #ভারতীয় #মাদক #রাজশাহী










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 