শিরোনাম:
●   স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’ ●   দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ ●   রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক ●   দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার ●   ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক ●   যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী ●   ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » টিলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ: প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন – ইউএনও
প্রথম পাতা » প্রধান সংবাদ » টিলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ: প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন – ইউএনও
৩৫৪ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ: প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন – ইউএনও

মো:আরিফুর রহমান মানিক, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
মো:আরিফুর রহমান মানিক
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলা রক্ষায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারি এ টিলা থেকে অবাধে বালু, পাথর ও গাছ লুটপাট করে আসছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। বন বিভাগের ৭৬০ একর বনভূমি দখলদারদের হাতে ধ্বংসের মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তারিকুল ইসলাম জানিয়েছেন—“এটি কেবল একটি টিলা বা বনায়ন প্রকল্পের ক্ষতি নয়; এ ধ্বংসযজ্ঞ গোটা অঞ্চলের পরিবেশ, কৃষি ও অর্থনীতির জন্য অশনিসংকেত। প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।”

সিন্ডিকেটের দৌরাত্ম্য

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রায় দেড় শতাধিক শ্রমিক লাগিয়ে ৫-৬ শতাধিক ঘনফুট পাথর উত্তোলন করা হয়। বাজারমূল্যে প্রতিটি ঘনফুট ১০০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সামাজিক বনায়ন প্রকল্পের গাছপালাও কেটে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। অভিযানে মাঝে মধ্যে শ্রমিকরা ধরা পড়লেও মূল হোতারা থাকেন অদৃশ্য।

প্রশাসনের অভিযান

গত ২২ আগস্ট গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের হাদা-পান্ডব এলাকায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে কয়েকটি ড্রেজার নৌকা জব্দ করা হয়। তবে শ্রমিক গ্রেপ্তার হলেও সিন্ডিকেটের প্রভাবশালী নেতাদের ধরা যায়নি। অভিযান শেষে আবারও শুরু হয় টিলা কেটে পাথর উত্তোলন।

সামাজিক বনায়ন প্রকল্প ধ্বংসের পথে

২০০৬-০৭ অর্থবছরে বন বিভাগের উদ্যোগে হাদা টিলায় ১৭৫ একর জমিতে সামাজিক বনায়ন প্রকল্প চালু করা হয়। প্রকল্পের উদ্দেশ্য ছিল বনজ ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মাটি ক্ষয় রোধ। কিন্তু অবৈধ পাথর উত্তোলনের কারণে গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, টিলা সমতল হয়ে পড়ছে। এখন প্রকল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে।

পরিবেশ ও কৃষি হুমকিতে

পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, এভাবে টিলা কাটতে থাকলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। টিলা-নির্ভর ইকোসিস্টেম ভেঙে পড়বে, বন্যপ্রাণীর আবাসস্থল হারিয়ে যাবে। কৃষিজমি বালুমাটি জমে অনাবাদী হয়ে পড়ছে। স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস বলেন, “আমাদের ফসলি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, অথচ মূল লুটেরারা ধরা পড়ছে না।”

প্রশাসনের অবস্থান

বন বিভাগের কর্মকর্তা আয়ূব আলী স্বীকার করেছেন, “অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে নিয়মিত অভিযোগ করা হলেও সিন্ডিকেট এত শক্তিশালী যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, “হাদা টিলায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলছে, তা গোটা অঞ্চলের জন্য অশনিসংকেত। শুধু ভ্রাম্যমাণ আদালত দিয়ে সমাধান সম্ভব নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কড়াকড়ি নজরদারি এবং প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা। প্রশাসন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে।”

বিশেষজ্ঞদের মত

বিশেষজ্ঞরা মনে করছেন, হাদা টিলা রক্ষায় সামাজিক বনায়ন প্রকল্প পুনরুদ্ধার, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং প্রভাবশালী সিন্ডিকেট দমনে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এখন জরুরি হয়ে পড়েছে। নাহলে অচিরেই এ অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।



বিষয়: #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে  ১৫ হাজার পিস ইয়াবা জব্দ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

আর্কাইভ

---
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।