শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালন
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালন
১৪৫ বার পঠিত
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালন

মনির হোসেন, মোংলা
সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালন
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসন বিভাজনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক অবরোধ পালিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) ভোর ৫টায় শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলতে থাকে। সর্বাত্মক অবরোধের ফলে মোংলার ইপিজেড, শিল্প কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, ফেরি পারাপার সবই বন্ধ রাখা হয়।

এ ছাড়া বন্দর জেটির কার্যক্রম ও সড়ক পথে এ বন্দরের পণ্য পরিবহনও বন্ধ রাখা হয়। আসন পুনর্বহালের দাবিতে মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ ও কাটাখালীসহ বেশ কয়েকটি পয়েন্টে বেরিকেড দিয়ে চলছে সর্বদলীয় সর্বাত্মক অবরোধ। অবরোধ সফল করতে ভোর থেকেই রাস্তায় নেমে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। এতে ভোর থেকেই দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। চলে নি অভ্যন্তরীণ যানও।

মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, অবরোধ সফল করতে ভোর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মোংলা নদীর খেয়া পারাপার ও ফেরি চলাচল। এতে এমনিতেই বন্ধ হয়ে গেছে ইপিজেড। আর সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শিল্প কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ। শুধু জরুরি সেবা চালু রয়েছে। আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটি সর্বাত্মক এ অবরোধ কর্মসূচি পালন করছে। জুলফিকার আলী আরো বলেন, বন্ধের আওতায় রয়েছে মোংলা বন্দরও। এ অবরোধে বাগেরহাট থেকে খুলনা-মাওয়া-ঢাকা রুট অচল হয়ে পড়েছে ।এতে কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ইসির এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আপত্তি দাখিল করেছি। এ ইস্যুতে সোমবার ইসি কার্যালয়ের সামনে বাগেরহাটবাসীর অবস্থান কর্মসূচি রয়েছে। আশা করছি ইসি তার সিদ্ধান্ত থেকে সরে এসে আমাদের যৌক্তিক দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ইসি রাতের অন্ধকারে বাগেরহাটবাসীর মতামত ছাড়া আসন বিলুপ্তি ও বিভাজনের সিদ্ধান্ত নিয়েছে, এটা কোনোভাবে মেনে নেবে না বাগেরহাটবাসী। আমরা আসন পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ইসি যদি তার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আমরা আরো কঠোর কর্মসূবি দিতে বাধ্য হবো।

গত ৩০ জুলাই বাগেরহাট ৪ আসনের বিলুপ্তি ও বাগেরহাট ৩ আসনেকে বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা দেয় ইসি। বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুরে আরেকটি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর প্রতিবাদে ও আসন পূর্ণবহালের দাবিতে ৩০ জুলাইর পর থেকে বাগেরহাটজুড়ে নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।



বিষয়: #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক
রাণীনগরে সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হামলাকারী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
একুশে পদক গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী