শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট বিমানবন্দর সড়ক হবে সবুজ ছাউনি
সিলেট বিমানবন্দর সড়ক হবে সবুজ ছাউনি
নিজস্ব প্রতিবেদক
![]()
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তার দু’পাশে সৌন্দর্য আরও বাড়ানো হবে। সেজন্য লাগানো হবে গাছ। এমন চিন্তাভাবনা করছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন নগরী। সারাবছর দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। জাফলং সাদাপাথর লালাখালসহ সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আসা পর্যটকদের স্বাগত জানাতে এই নগরীর সৌন্দর্যবৃদ্ধির ব্যাপারে আমরা সচেতন।
তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তাটির সৌন্দর্য আরও বাড়ানো যায়। সেজন্য এই রাস্তার দু’পাশে গাছ লাগানো হবে। বিষয়টি আমরা বিবেচনা করছি। ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো।
তিনি আরও বলেন, এটা আমরা খুব সুন্দর করবো। এয়ারপোর্টে নামার পরে এই রোডে যখন ঢুকবে, লোকজন যেন দেখে বুঝতে পারে এটা সিলেট শহর। আমরা যেন গর্ব করতে পারি, হ্যাঁ এটাই আমাদের সিলেট।
সিলেট বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার দেবোজিৎ সিংহ।
এছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারি এবং মেলায় অংশগ্রহণকারী স্টল মালিক ক্রেতা ও সচেতন সিলেটবাসী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম
বিষয়: #ছাউনি #বিমানবন্দর #সবুজ #সিলেট #সড়ক #হবে










মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 