শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।
গত শুক্রবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবার ড্যাম সংলগ্ন সোনাই নদী ও আশপাশের বনাঞ্চলে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকোট গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ অভিযান পরিচালনা করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, থানার এসআই গোলাম সারওয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দিন সকাল ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মৌজার সিএস দাগ নং ২৫৬-এর ‘আবদালি’ এলাকায় আবারও অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে তিনটি বড় বাল্কহেড ও একটি অনুমোদনহীন ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
পরে বন বিট কর্মকর্তা মো. আইয়ুব খান ও স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে মালামালগুলো জব্দ করে সরকারি জিম্মায় রাখা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
এব্যাপারে ইউএনও তরিকুল ইসলাম জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন— “জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #কঠোর #ছাতক #জব্দ #ড্রেজার #পরিবেশ #বাল্কহেড #মেশিন #রক্ষা










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 