বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতে আটক বাংলাদেশি তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
ভারতে আটক বাংলাদেশি তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় কাজের সন্ধানে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে দুলালি পাল (১৯) নামের এক বাংলাদেশি তরুণী ভারতের বিএসএফ হাতে আটক হয়। পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৯ জুন) রাত আটটার দিকে হিলি সীমান্তের শূন্য রেখায় মেইন পিলার ২৮৫ সংলগ্ন ১১ সাব পিলারের কাছে বিজিবির কাছে ওই তরুণীকে হস্তান্তর করে বিএসএফ।
দুলালি পাল (১৯) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের জাদু পালের মেয়ে।
এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ও বিএসএফের-৬১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সত্য নারায়ণ চন্দ্রসহ বিজিবি ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন জানান, বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে কাজের সন্ধানে কলকাতায় যান দুলালি পাল। সেখানে কাজ না পেয়ে ৯ মাস পর কলকাতা থেকে দেশে ফিরে আসার সময় ভারতের বালুপাড়া নামক এলাকা থেকে (কাছে পাসপোর্ট না থাকায়) বিএসএফ তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। দুলালি পালকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিষয়: #আটক #তরুণী #বাংলাদেশি #বিজিবি #ভারত










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 