মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
মোহাম্মদপুরে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
বজ্রকণ্ঠ :::
![]()
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবারিদের দুই পক্ষ আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ ঘটনায় শাহ আলম নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ, মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন, আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।
বিষয়: #দখল #নিহত #নিয়ে #ব্যবসা #মাদক #মোহাম্মদপুর #সংঘর্ষ #স্পট










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 