শিরোনাম:
●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা ●   টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ●   পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন ●   ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড ●   শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটি কোটি টাকার পাথর লুটপাটে সাদাপাথর পর্যটনকেন্দ্র বিরানভূমি
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোটি কোটি টাকার পাথর লুটপাটে সাদাপাথর পর্যটনকেন্দ্র বিরানভূমি
৩৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটি কোটি টাকার পাথর লুটপাটে সাদাপাথর পর্যটনকেন্দ্র বিরানভূমি

বজ্রকণ্ঠ::
কোটি কোটি টাকার পাথর লুটপাটে সাদাপাথর পর্যটনকেন্দ্র বিরানভূমি
পাথর লুট করে পুরো সাদাপাথর এলাকা ফাঁকা করে ফেলা হয়েছে। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই চলছে তোলপাড়। ফেসবুক হয়ে দেশজুড়ে ছড়িয়েছে। কিন্তু তার আলাদা কোনো প্রভাব নেই প্রশাসনে।

সমালোচনার মুখে এবারও যথারীতি লোক দেখানো হয়েছে। এক দিনের জন্য বন্ধ ছিল পাথর লুট। কিন্তু তা নিয়ে সারা দিনই হাসাহাসি করেছেন স্থানীয়রা। তাদের দাবি পরদিন থেকে ফের লাপাত্তা হবে প্রশাসন। শুরু হবে লুটের মচ্ছব।

সোমবার (১১ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

স্থানীয় এক ব্যবসায়ী বললেন, ‘এখানে প্রশাসন থেকেও নেই। কেউ কাউকে পাত্তা দেয় না। যেন মগের মুল্লুক।’

সাদাপাথর এলাকায় সরেজমিন ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের বিকেল থেকেই সাদাপাথরে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা। এরপর থেকে মাঝে মধ্যে সংবাদপত্রে নিউজ হলে সেটা আলোড়ন তুলে। তখন প্রশাসন দায়সারা একটা অভিযান চালায়। ওই একদিন বন্ধ থাকে পাথর উত্তোলন।

এভাবে গত ১ বছর ধরে চলছে। তবে এতদিন দিনের বেলা কম তৎপরতা দেখা গেলেও সারা রাত চলে পাথর লুটপাট। বিগত ২ সপ্তাহ ধরে প্রকাশ্যে সবার চোখের সামনে ২৪ ঘণ্টাই পাথর লুট চলেছে। এতে করে অবিশ্বাস্য দ্রুততায় সাদাপাথর এলাকা প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে। এখন যেগুলো পড়ে আছে সেগুলো বড় আকারের নুড়ি পাথর বড়জোর। বিচ্ছিন্নভাবে কিছু বড় পাথর আছে। এগুলো তুলে নিতে না পারায় রয়ে গেছে। তবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর যে পাথরের বৈচিত্রতার জন্য বিখ্যাত ছিল সেটা আর নেই। এখন কেবল জলের ধরা আর পানি ছাড়া কিছু অবশিষ্ট নেই যেন।

ঠিক কত টাকার পাথর লুট হয়েছে সেটা নিয়ে কোনো ধারণা নেই কারো কাছে। প্রশাসনও জানে না কত টাকার পাথর লুট হয়েছে। কারো কাছে কোনো হিসেব নেই। তবে স্থানীয় পাথর ব্যবসায়ী, মিল মালিক, ট্রাক চালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ধারণা অনুযায়ী প্রায় ২০০ কোটি টাকার পাথর লুট হয়েছে।

এদিকে পাথর লুট সাদাপাথর ফাঁকা হয়ে যাওয়া নিয়ে রবিবার কালের কণ্ঠ মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর সিলেট জোড়ে তোলপাড় শুরু হয়। এরপর সোমবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজের নেতৃত্বে অভিযানে নামে টাস্কফোর্স। বেলা ২টা পর্যন্ত চলে অভিযান। বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা এতে অংশ নেন। অভিযানে পাথর পরিবহনের দুটি ট্রাক্টর গাড়ি আটক ও দশটি বারকী নৌকা ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান চালিয়েছে। এ সময় পাথর পরিবহনের দুটি ট্রাক্টর গাড়ি আটক ও দশটি বারকী নৌকা ধ্বংস করা হয়।’

কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী বাবুল বলেন, ‘লুটপাট তো এ কয়দিন ধরে চলছে না গত এক বছর ধরে অনিয়ম তান্ত্রিকভাবে দিন রাত লুটযজ্ঞ চালাচ্ছে দুর্বৃত্তরা। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বৈধভাবে ব্যবসা করতে পারছে না প্রকৃত ব্যবসায়ীরা।’

সাদাপাথর এলাকাকে মগের মুল্লুক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এখানে প্রশাসন থাকলেও লুটপাটের চিত্র দেখে প্রশাসন আছে বলে কি মনে হয়? এটা যেন মগের মুল্লুক। কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কাউকে কেউ মানে না। প্রশাসনের চোখের সামনে দিনে দুপুরে পাথর লুট হচ্ছে দিনের পর দিন।’

সাদাপাথর এলাকাকে মগের মুল্লুক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এখানে প্রশাসন থাকলেও লুটপাটের চিত্র দেখে প্রশাসন আছে বলে কি মনে হয়? এটা যেন মগের মুল্লুক। কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কাউকে কেউ মানে না। প্রশাসনের চোখের সামনে দিনে দুপুরে পাথর লুট হচ্ছে দিনের পর দিন।’

তিনি বলেন, ‘এর চেয়ে সরকার পাথর মহাল বৈধভাবে ইজারা দিলে এভাবে চোখের সামনে শত শত কোটি টাকার পাথর লুট হতো না।’

কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন সুমন, ‘গত বছরের ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের খবর পাওয়ার পর ওই দিন বিকাল থেকে শুরু হয় সাদাপাথরে লুটযজ্ঞ। যা গত কয়েক দিন ধরে লুটপাট মহোৎসবের আকার ধারণ করেছে। রাতে বেশি পাথর উত্তোলন হলে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ইদানীং দিনের আলোতে কোটি কোটি টাকার পাথর লুটপাট করে পর্যটন কেন্দ্রটিকে বিরানভূমি বানিয়ে ফেলা হয়েছে। অথচ থামাবার কেউ নেই। দেখার কেউ নেই।

এ বিষয়ে পরিবেশকর্মী ও সুরমা ওয়াটার কিপার আব্দুল করিম কিম বলেন, যেভাবে পাথর উত্তোলন হয়েছে এর প্রকৃত পরিমাণ বলা কঠিন। যেকোনোভাবে এর পরিমাণ শত কোটি টাকার বেশি। এটা রক্ষা করার জন্য আনসার ক্যাম্প ও পুলিশ এ সমস্ত কিছু ছিল। এখানে যাদেরকেই রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে রাখে। একজন আরেকজনের ওপর দায় চাপায়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, ‘এটি রক্ষা করা প্রশাসনেরই দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব। যারা দায়িত্বশীল আছেন অর্থাৎ প্রশাসন কতটুকু কার্যকর ভূমিকা রাখছে এটা আপনারা চিত্র দেখলেই বুঝতে পারবেন।

এ নিয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, ‘কোম্পানীগঞ্জে থেকে কি পরিমাণ পাথর লুটপাট করেছে দুর্বৃত্তরা তার সঠিক তথ্য আমাদের কাছে নেই তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দপ্তরে সঠিক তথ্য পাবেন। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনের নেতৃত্বে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা প্রায় সময় অভিযান দিয়ে পাথর উত্তোলনের ব্যবহৃত নৌকা ও গাড়িসহ পাথর উত্তোলনকারীদের আটক করে মামলা দিচ্ছি।’



বিষয়: #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া  সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি

আর্কাইভ

---
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা