মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » ছাতকে শিক্ষকের দুর্ভোগ বাঁশের সেঁতুতে ভরসা গ্রামীণ পথচারীর।
ছাতকে শিক্ষকের দুর্ভোগ বাঁশের সেঁতুতে ভরসা গ্রামীণ পথচারীর।
ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি ::
![]()
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পংকজ দত্তকে প্রতিদিন বিদ্যালয়ে পৌঁছাতে পাড়ি দিতে হয় দুরূহ পথ। বিদ্যালয়ের আশপাশে রাস্তা-ঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার কারণে কোমর সমান পানির মধ্য দিয়েই স্কুলে যেতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।
গত বৃহস্পতিবার সকালে এমনই এক দৃশ্য চোখে পড়ে-বিদ্যালয়ে পৌঁছানোর পথে কোমর সমান পানির ভেতর দিয়ে হাঁটছেন শিক্ষক পংকজ দত্ত। স্থানীয়রা জানান, এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
এদিকে, যাতায়াতের কষ্ট লাঘবে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সেঁতু তৈরি করা হয়েছে। এতে অনেকটাই পথ সুগম হয়েছে। এ মানবিক কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক ও এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, দ্রুত টেকসই রাস্তা নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারসহ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন।
বিষয়: #ছাতকে #দুর্ভোগ #শিক্ষক










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 