শিরোনাম:
●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক ●   ​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? ●   হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক ●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ছাতকে ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় ধানের শীষের পক্ষে ভাতগাঁও ইউপির ছাতারপই গ্রামে উঠান বৈঠক
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ছাতকে ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় ধানের শীষের পক্ষে ভাতগাঁও ইউপির ছাতারপই গ্রামে উঠান বৈঠক
১৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাতকে ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় ধানের শীষের পক্ষে ভাতগাঁও ইউপির ছাতারপই গ্রামে উঠান বৈঠক

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় ধানের শীষের পক্ষে ভাতগাঁও ইউপির ছাতারপই গ্রামে উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা প্রতিদিনই জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রা‌তে ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই গ্রামের বিএনপি নেতা আব্দুল দয়াছ লন্ডনীর বাড়িতে অনুষ্ঠিত হয় নির্বাচনী উঠান বৈঠক। স্থানীয় পর্যায়ের ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ–উদ্দীপনায় জমে ওঠে এ বৈঠকটি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী হাজী আব্দুল গৌছ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিএনপি নেতা ডা. ফজলু খান ও মো. ইউসুফ খান। বৈঠকের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা ও সমাজসেবী আব্দুল দয়াছ লন্ডনী। তিনি প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সহ–সভাপতি, জিয়া ব্রিগেড সিলেট মহানগর ও সহ–সভাপতি ছাতক–দোয়ারা জাতীয়তাবাদী ফোরাম সিলেট আব্দুল মুক্তাদির আলমগীর,
ভাতগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম ছমরু মিয়া,জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন,লন্ডন প্রবাসী আব্দুল ওয়াহিদ, আজির উদ্দিন, আক্তার হোসেন রাজু,ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, ঢাকা কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী নাজিম উদ্দীন পলাশ,সিলেট এমসি কলেজ ছাত্রদলের শিক্ষার্থীনেতা সুনামে দেব,
বিএনপি নেতা আবুল কাশেম খান কাজল, মো. ছায়াদ মিয়া, আমির আলী, আং জাহির, হোসেন আহমেদ, হাসনাত মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মো. জিলু মিয়া। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা অলিউর রহমান আলেক, খালেদ মাসুদ সুজন, রায়হান আবু, শেখ রেজওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকে বক্তারা বলেন, “যত বেশি ভোটে আমরা নির্বাচিত হবো, তত বেশি উন্নয়ন ছাতকে পৌঁছে দিতে পারবো।” তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছাতকের দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চনার শিকার। তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, বিএনপির প্রার্থী নির্বাচিত হলে দক্ষিণ ছাতককে আলাদা উপজেলা হিসেবে গঠন করা হবে। এতে প্রশাসনিক সুবিধা, উন্নয়ন বাজেট বৃদ্ধি এবং সেবার মান আরও ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছাবে। পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।
প্রধান বক্তা আব্দুল দয়াছ লন্ডনী তার ভার্চুয়াল বক্তব্যে বলেন,আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কারো ক্ষতি নয়—মানুষের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য। যে উন্নয়ন বঞ্চনার কথা দীর্ঘদিন ধরে দক্ষিণ ছাতকের মানুষ বলে আসছে, তা দূর করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো। উঠান বৈঠককে ঘিরে পুরো ছাতারপই গ্রামে ছিল উৎসবমুখর পরিবেশ। শেষে আগত ভোটারদের ধন্যবাদ জানান আয়োজকরা এবং আগামী ১২ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।



বিষয়: #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা ‎জয়পুরহাট পৌরসভায় আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা! মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র গাইবান্ধা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন