মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিমেন্টের বিনিময়ে মায়ানমার থেকে মাদক পাচারকালে আটক ২০
সিমেন্টের বিনিময়ে মায়ানমার থেকে মাদক পাচারকালে আটক ২০
মনির হোসেন
![]()
সিমেন্টের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ২ টি বোটসহ ২০ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার ১১ আগস্ট ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ আগস্ট ২০২৫ তারিখ সোমবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন কাট্টলী ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট হতে অপর একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরকালে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ২ টি বোটসহ ২০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #আটক #পাচারকাল #বিনিময় #মাদক #মায়ানমার #সিমেন্ট










তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত 