রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » সেনবাগে ১৩৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ
সেনবাগে ১৩৯ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর সেনবাগে প্রথমবারের মতো ফাদার’স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-এর উদ্যোগে ১৩৯ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ আগস্ট,) সকালে সেনবাগ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেনবাগ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান এবং সঞ্চালনা করেন এনায়েতপুর মাদ্রাসার ইংরেজি প্রভাষক মহিউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। উদ্বোধনী বক্তব্য দেন এনায়েতপুর রহমতিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও ট্যালেন্ট সার্চের চীফ কো-অর্ডিনেটর মাওলানা হাফেজ ছায়েদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানকিরহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আবদুস সাত্তার, সেনবাগ ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, কল্যান্দী ফয়জুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আখতারুজ্জামান ফয়েজী, মাষ্টার জাহাঙ্গীর আলম ও রহিম উল্লাহ চৌধুরী সুজন।
শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা মৌকরা দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহি।
অনুষ্ঠানে উপজেলার ২৬টি মাদ্রাসার ১৩৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র, পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে সেরা ১০ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বিষয়: #পুরস্কার #বিতরণ #শিক্ষার্থী #সেনবাগ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
