শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় কসমেটিক্স জব্দ
মনির হোসেন
![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫১ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (৯ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট শনিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ ৮৩ হাজার ৪ শত ৭২ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স এবং ১২ সিএফটি বালুসহ ট্রাক, ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কসমেটিক্স #কোস্টগার্ড #জব্দ #নারায়ণগঞ্জ #ভারতীয়










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 