শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
জালাল উদ্দিন লস্কর, মাধবপুর প্রতিনিধি
![]()
হবিগঞ্জের মাধবপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ স্কাউট সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে সিলেট-আখাউড়া রেললাইন সংলগ্ন পূর্ব চারাভাঙ্গা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। চারা গুলোর মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল ও বেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াস চালান স্কাউট সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার কাজী কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার সম্পাদক শাহজাহান কবীর, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল্লাহ্ ভূঞা, মাধবপুর উপজেলা স্কাউটসের কমিশনার সোলেমান মিয়া,সম্পাদক উদয় শংকর দত্ত, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক উপজেলা স্কাউট লিডার মোস্তাক আহাম্মদ এবং ইউনিট লিডার গৌরী রাণী বনিক।
এছাড়াও জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল অ্যান্ড কলেজের দুটি স্কাউট ইউনিটের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতায় সুষ্ঠুভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলবে।
বিষয়: #কর্মসূচি #গণঅভ্যুত্থান #জুলাই #পালিত #বৃক্ষরোপণ #মাধবপুর #শহিদ #স্কাউট #স্মরণ










দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু 