সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারী পরিচয়ে ফেসবুকে গুজব ও চরিত্রহননের চেষ্টা, যুবক গ্রেপ্তার
নারী পরিচয়ে ফেসবুকে গুজব ও চরিত্রহননের চেষ্টা, যুবক গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
![]()
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আজব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে নারী পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই যুবক নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য, গুজব ও মানহানিকর পোস্ট ছড়িয়ে আসছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের ব্যক্তিগত চরিত্র হননের উদ্দেশ্যে পোস্ট করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতেন।
এদিকে ভুয়া আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানো এই যুবকের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তারা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকারীদের বিরুদ্ধে এই ধরপাকড় একটি বড় ধরনের বার্তা দেবে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো. কবির হোসেন জানান, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #গুজব #গ্রেপ্তার #চরিত্রহনন #চেষ্টা #নারী #পরিচয় #ফেসবুক #যুবক










শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী 