শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ আটক ৪
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ আটক ৪
মনির হোসেন, মোংলা
![]()
মোংলায় কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
শুক্রবার রাতে মোংলা পৌর শহরে ও উপজেলায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ও মোংলা থানা পুলিশ এ সকল মাদককারবারি ও সেবনকারিদের আটক করে।
কোস্টগার্ডের অভিযানে পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়ার মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আলী (৬৩) ২০০ পিস ও মোড়েলগঞ্জ উপজেলার প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দা (৫২) কে ১৮০ পিস সহ গ্রেফতার করা হয়।
অপর দিকেে পুলিশের অভিযানে মালগাজী গ্রামের ৪ নং ওয়ার্ড এলাকার বাবুল হাওলাদারের ছেলে মোঃ জিহাদুল ইসলাম, (২২) কে ২৫ গ্রাম গাঁজা ও পৌর শহরের মাদ্রাসা রোডের সরোয়ার ভুইয়ার ছেলে মোঃ মানজারুল (২৫) কে আটক করে মোংলা থানা পুলিশ।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত মাদক ও আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক আইনে মামলা দায়ের শেষে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিষয়: #অভিযান #আটক #ইয়াবা #কোস্টগার্ড #গাঁজাসহ #পুলিশ #পৃথক #মোংলা










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 